আমাদের পাশের এলাকায় একজনের বাসার সামনের গেইটে এই গেট ফুলগুলো রয়েছে। আমি গতকাল সেখানে ঘুরতে যাই ফুলগুলোর কিছু ফটো তুলতে। আমি গিয়ে দেখি গাছের প্রায় সব পাতায় পাতায় ফুল ফুটেছে। আমি ফুলগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। বাসার সামনে এমন ফুল সত্যি বাসার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আমিও চিন্তা করেছি আমার বাড়িতে এমন ফুলগাছ লাগাবো। কাছ থেকে দেখলে মনেহয় ভালোবাসা ঝুলে আছে। কারণ এগুলো দেখতে অনেকটা হৃদয়ের মতো। তাই একে হার্ট ফুল বলা হয়।
No comments yet