এটি আমাদের জেলার সদর হাসপাতাল। প্রথমে এর সিট সংখ্যা ১০০ থাকলেও পরে নতুন ভবন তৈরি করে এট সিট সংখ্যা ২৫০ এ উত্তীর্ণ করা হয়। এটি শুধু হাসপাতাল নয় এটির ভেতরে মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেল কলেজটির নাম শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ। শহিদ এম মনসুর আলী ছিলেন তৎকালীন চার নেতার একজন। তার নাম অনুসারে তাই এই মেডিকেল কলেজের নামকরণ করা হয়। তার বাড়ি আমাদের সিরাজগঞ্জ জেলাতেই। এই হাসপাতালে দেশের ভালো ভালো ডাক্তার চিকিৎসা করে থাকেন। আর চিকিৎসার খরচও কম। তাই এই হাসপাতালে সবার নজরে থাকে।
No comments yet