আমাদের গ্রামের ফসলের মাঠ। এই পুরো মাঠে শুধু ধান রোপন করা হয়েছে। সকল ধান পেকে গেছে। কৃষকেরা মাঠে ধান কাটা শুরু করে দিয়েছে। মাঠের ধান পেকে পুরো মাঠ হলদে রং ধারণ করেছে। এই দৃশ্যটা আমাকে অনেক আকৃষ্ট করেছে। ধান ক্ষেতের পাশে দাড়ালে পাকা ধানের একটা গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটি আমার অনেক ভালো লাগে। ধান কেটে মেশিনে মাড়াই করে কৃষকেরা ধান তাদের গোলায় ভরে রাখবে। তাদের প্রয়োজন মতো ধান মেশিনে ভাঙ্গিয়ে সারা বছর ঘরের চাউলে ভাত খাবে। কৃষকেরা এর থেকে বেশি আর কিছু চায় না। তারা চায় সৎ ভাবে উপার্জন করে সুখে জীবন যাপন করতে চায়।
No comments yet