read.cash Log in
@kamal16

Love2

ভালবাসার মানে বুঝিনা আজ কি যে করি মনের অজান্তে হয়েছ আজ অপসরি । রূপে লাবণ্যে ভরা হে বেহেস্তের রমণী ভালবাসি তোমায় বলিব যে আজ কেমনি । কি করে বলি শত কথা লুকিয়ে অন্তরে কথার ফাঁকে বলে ফেলি ভালবাসি তারে । ভালবাসি বলি তারে শক্ত কুটির জুড়ে পাইনি তারে আজও নিজের মতন করে । জলের কল কল শব্দে কি যেন বললে নদীর ঐ কূলে আসলে বুঝিবে সব খুলে । সবুজের সমারোহ শিমুল বাগের রাণী রূপের গুণে হয়েছ আকাশের নীলপুরী । কিচির মিচির পাখির ডাকে দুচোখ খোলে হিমেল বাতাসে দাড়িয়ে থাকি আসবে বলে । একবার আসিয়া নড়বড়ে দুছালা নীড়ে ধমকা বাতাসে বলে যাও ভালবাস মোরে । পাশে এসে বলনা একলা কোন রজনীতে আসনা এক সাথে ঘুরে বেড়াই জোনাকিতে । আজ হয়ে গেছ তুমি ভালবাসার বিবাগী চাঁদনী পশরে তুমি কর আজ আহাজারি । তটিনীর বুকে কত পদ্ম ফুলের মেলা আমায় নিয়ে কর যে হাজার মজার খেলা । নিশি রাতে জুৎস্নাকে যে একা একা বলি সুখ পাখিরে বলিও প্রতিদিন ভালবাসি ।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.