read.cash Log in
@kamal16

দরিদ্র_হওয়ার_উপকারিতা

#দরিদ্র_হওয়ার_উপকারিতা 👇 👇 👉একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করলো, ‘হুজুর! কিয়ামতের দিন হিসাব হবে কীভাবে?’🥰 ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন। 🥴🤔 এরপর জুব্বার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বণ্টন করে দিলেন। বণ্টনের ধারা ছিলো এমন-🤔 ১ম জনকে ১০০ টাকা,🤔😅 ২য় জনকে ৭৫ টাকা, ৩য় জনকে ৫০ টাকা,😒🤔 ৪র্থ জনকে ২৫ টাকা, ৫ম জনকে ১০ টাকা, 😒😅 ৬ষ্ঠ জনকে ৫ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিলো তাকে দিলেন ১টাকা। প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বণ্টনে অত্যন্ত মনঃক্ষুণ্ণ হলো ও ভীষণ কষ্ট পেলো। সে ভাবলো, 😁 শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন। শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন, ‘আজ তোমাদের ছুটি। 😡🙄 তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং 🤔 আগামীর শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল ১০ টায় এসে খরচের হিসাব দিবে।🤔😅 শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হলো। শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন, ‘তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেয়া টাকার হিসাব দিবে।’ প্রথমে এগিয়ে এলো 😄🙄 যে ছাত্রকে ১০০ টাকা দিয়েছিলেন। সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন, ‘আমার দেয়া টাকার হিসাব দাও।’🙈😁 এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় তো এক পা তোলে।😡🙄 এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো - ৫টাকা দিয়ে এটা কিনেছি😁 , ১০টাকা দিয়ে ওটা খেয়েছি,😁 ২০ টাকা দিয়ে ঐ জিনিস কিনেছি।😁 এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিলো। এরপর এলো যাকে ৭৫ টাকা দিয়েছিলেন সে।😅🥴 এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেলো। সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র, যাকে ১ টাকা দেয়া হয়েছিলো। 😁😨 সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার ১ টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়ালো। বাকিরা যখন তাওয়ায় গরম হওয়া পায়ে পানি ঢালছে, তখন সে দাঁড়িয়ে হাসছে। 🙈😬 সবার হিসাব দেয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, ‘এই হলো কিয়ামতের হিসাব-নিকাশের ছোট একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যতো কম, তার হিসাব হবে ততো সহজ। যার বেশি হবে, তার কষ্টও তত বেশি হবে।’😄😒 প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারনার জন্য অনুতপ্ত হলো।🥴🥴😚

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.