read.cash Log in
@kamal16

গল্প২৩

ক্রাশ খাওয়া আর মুগ্ধ হওয়া এক কথা নয়।হালের আবিষ্কার ক্রাশ যেমন বলিউডের কোনো নায়কের সিক্স প্যাক এর উপর খাওয়া যায় তেমনি কাটাবনে কুকুরের ডগির উপর খাওয়া যায়।কিন্তু মুগ্ধ সব কিছুতে হওয়া যায় না।মুগ্ধতায় আন্তরিকতার একটা ব্যাপার আছে। . শর্ট স্কার্টের কোনো মেয়ে কে দেখে আপনি বড়জোর স্মার্ট সিজলিং বলতে পারবেন। কিন্তু আপনার অস্তিত্ব কে কাঁপিয়ে দেয়ার ক্ষমতা শুধু মাত্র ওই লাল পাড় সাদা শাড়ির আলতা পায়ের বাঙালি মেয়েটার ই আছে। . সিক্স প্যাক দেখে আপনি বড়জোর ও এম জি বলতে পারবেন। কিন্তু আপনার দিনরাত এক করে দিবে সাদা পাঞ্জাবী ওয়ালা বাংলাদেশি যুবক। . আপনি দিন রাত ক্রাশ খাবেন।হালের অত্যাধুনিকা ফটো সুন্দরী ফটো সুন্দর ইয়ো কাম অভিনেতা দের উপর। কিন্তু দিনের শেষে জীবনের ভাগ দিতে ওই সহজিয়া বাঙালি ছেলে মেয়ে গুলো কে খুঁজবেন। . আপনার মাথা ঝিম ঝিম করবে, নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে কারো খোপার রক্ত জবা দেখে।হৃদয়ে জ্বর উঠানোর ক্ষমতা একমাত্র জবা ফুলের ই আছে, প্যারিসের পারফিউমের না। . বাঙালী বিস্ময় তরুণের চোখে লাল নীল ঝলকানির আভা এনে অজো পাড়া গায়ের মেঠো পথে ছুটে চলা নিষ্পাপ চাহনির শ্যামলা মেয়েটি। কারো ভাঙ্গা কণ্ঠস্বরের ঠান্ডা আওয়াজে আপনার হার্ট বিট বেড়ে যাবে।অন্তরে কলিজা নৃত্য নাচবে উথালপাতাল। . আর মুগ্ধতা হলো এমন অবশ করা অনুভূতি স্ট্রোক ছাড়াই প্যারালাইজড বানিয়ে দিবে। দু কানে শু শু শব্দ হবে।কথা হবে না, অনুভূতি ব্যক্ত হবে ভালোবাসার ফ্রিকোয়েন্সি তে। . মুগ্ধ আপনি জীবনে খুব বেশি হবেননা, কদাচিৎ হবেন। ভালোবাসার মানুষটা হুটহাট মুগ্ধ করবে আপনাকে। সেই মুগ্ধতা হবে অন্তরের মনি। স্বযতনে তুলে রাখা হবে। . কোনো এক শীতের রাতে এক চাদরে উষ্ণতা ভাগাভাগি করার সময় তার গালে চেরাগ এর আভা দেখে মুগ্ধ হবেন আপনি। এমন মুগ্ধ তাজমহল ও আপনাকে করতে পারবেনা। মুগ্ধতার একটা প্রাণ আছে, মুগ্ধতা আপনজনেরা দেয়।মাখামাখি করে। . ক্রাশ তো চুইংগাম চাবাতে চাবাতে বারোবার খাওয়া যায়। মুগ্ধতা অনেক দামী জিনিস, লুকিয়ে রাখতে হয় মনি কোঠরে। মুগ্ধতার মানুষটা কে ও আদরে সম্মানে বেধে রাখতে হয়। ......... ছেলেমেয়ে গুলো মুগ্ধতায় সুন্দর কে খুঁজে পাক আগে থেকেই ঠিক করে রাখা ভালো লাগানা অনুভূতির টাটকা উনুনে বুনন চড়ান ভালোবাসার মুগ্ধতা মুগ্ধতা খুঁজে পাক বালিকার শাড়ির আঁচলে মুগ্ধতা আসুক যুবকের দৃষ্টির দিগন্ত ছুয়ে এই অজুহাতে আপনার আপন হয়ে যাক কেউ সস্তার ভালো লাগার বাজারে মুগ্ধতা হয়ে উঠুক ভালোবাসা দিয়ে কেনা যায় এমন এক অনুভূতি। রাত জাগা মেয়ে টা, বিষন্ন ছেলে টা কে মরন এর আগে দিয়ে যাক এক রাশ মুগ্ধতা।ভালোবাসার উপর অধিকার হারাক ক্রাশ নামের আধুনিক ভালো লাগা। মরণের আগে বারবার সুখের মরণের অনুভূতি আসুক মুগ্ধতার প্রান্ত ছুঁয়ে.....♥

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.