read.cash Log in
@kamal16

পিচ্চি বউ১

সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আম্মু রুমে এসে বলল, -- নিয়ান তুই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস ৷ -- কেন আম্মু?(আমি) -- আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। (আম্মু) -- আমরা সবাই মানে? আমি তো যেতে পারব না । আমার exam এখনো শেষ হয় নাই, কালকে আমার লাস্ট exam, -- তুই তো আমাকে বলেছিলি তর পরিক্ষা আজকে শেষ হবে? আম্মু কিছুক্ষন কি যেন একটা ভাবল, তারপর বলল, --আচ্ছা তুই কালকে পরিক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাই ৷ -- আচ্ছা ৷ আমি আবার বললাম, -- আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হল? -- আগামী শুক্রবারে দিয়ার বিয়ে ৷ -- কি বল কি আম্মু এত পিচ্চি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে? -- পিচ্চি কোথায় দিয়া তো এবার ssc পাস করেছে ৷ -- ssc পাস করেছে বলে বিয়ের বয়স হয়েগেছে? হায়রে গ্রামের মানুষ ৷ -- তকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময়ে পৌছে যাস, যা এখন ভার্সিটি যা ৷ ! আমার পরিচয়টা দিয়ে দেই, আমি নিয়ান আহমেদ অনার্স লাস্ট ইয়ারের exam দিচ্ছি ৷ দিয়া হল আমার চাচাত বোন,পিচ্চি একটা মেয়ে ৷ জানিনা চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন ৷ পরের দিন পরিক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম, সকাল 6.30মিনিটে ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌছলাম, এতদিন পরিক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি, অনেক খুশি খুশি লাগছে, আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছি, গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না ৷ সকাল 7টা, ট্রেন চলছে তার দূরন্ত গতিতে, আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান ৷ দুপুর 12.30মিনেটে এসে ***** স্টেশনে পৌছলাম, যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই, রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভাল করে দেখতে পারব, রিক্সা চলচে আপন গতিতে, চারিদিকে শুনশান বাতাস পাখির কিছিরমিছির সবুজে গেরা মাঠ, অনেক ভাল লাগছে, কিছুক্ষণ পর রিক্সা এসে থামল চাচার বাড়ির সামনে, আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল, গেট খুলে বাড়িতে ডুকলাম ,বিসাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো ৷ আমি গেটের ভিতরে ডুকা মাত্রই শিহাব (দিয়ার ছোট ভাই) আমাকে দেখে দৌড়ে ঘড়ের ভিতরে যেতে যেতে জুরে জুরে বলতে লাগল, শিহাব-- নিয়ান ভাইয়া এসে গেছে, আম্মু,আব্বু,আপু সবাই এসে দেখ নিয়ান ভাইয়া চলে এসেছে, শিহাবের ডাকে সবাই ঘড় থেকে বেড়িয়ে আসল, সারা বাড়ির সব আন্তীয় সজনও বেড়িয়ে এসে আমাকে গিরে দাড়াল, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়েক্ট করছে কেন? আর সবাই আমাকে এরকম ভাবে দেখছে কেন? দিয়াকে দেখলাম সবার পিছনে দাড়িয়ে আছে, আমার দিখে একবার তাকাচ্ছে , আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? হঠাৎ চাচা বললেন, -- চল তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘড়ে চল ৷ 'জামাই বাবাজি' মানে? চাচা জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছেনে তাকালাম, নাহ আমার পেছনে তো কেউ নাই, তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম, আমাকে চিন্তিত দেখে আম্মু বলল, -- এই নিয়ান কি ভাবছিস এত? তকে কিছু ভাবতে হবে না চল ঘড়ে চল আমি তকে সব বুঝিয়ে বলছি । আম্মু আমাকে রুমে নিয়ে গেল, আমি বললাম, -- আম্মু এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না? আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? -- নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে নাতো কি বলবে? -- মানে আমি??(অনেক অবাক হয়ে) -- হুম তুই ই দিয়ার হবু বর, আগামীকাল তদের বিয়ে, -- আম্মুওওওও,(আমার প্রায় কান্নাই চলে এসেছে) -- কিইইই?? -- আমার পক্ষে এই পিচ্চিটাকে বিয়ে করা সম্ভব না ৷ হঠাৎ আব্বু রুমে ডুকে বলল, -- কি বললি তুই?(কিছুটা ধমক দিয়েই কথাটা বললেন) -- হ্যা আব্বু আমি এই বিয়েটা করতে পারব না ৷ আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্সই শেষ হয় নাই ৷ আব্বু-- শেষ হয় নাই তো কি হয়েছে? বিয়ের পর অনার্স মাষ্টার্স সবই করবি ৷ -- আব্বুওওও, -- আমি আর কোনো কথা শুনতে চাই না । এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেড়িয়ে গেলেন ৷ পরের দিন একরকম জুর করেই আমার বিয়েটা হয়ে গেল ৷ | রাতে আমি চাচাদের ছাদে এক কোণায় দাড়িয়ে রইলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যিই কি আমার বিয়ে হয়ে গেল?? তাও কিনা একটা পিচ্চি মাইয়ার সাথে?? আমি কি এই পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারব?? নাহ কোনো দিনও আমি অই পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারব না?? আমি অনেক্ষণ হল ছাদে দাড়িয়ে আছি, ঘড়িতে দেখলাম রাত 12:35 বেজে গেছে, পেছন থেকে হঠাৎ আদিবা(আমার ছোট বোন) ডাক দিল, -- ভাইয়া, তুমি এখানে, আর সবাই তোমাকে সারা বাড়ি খুজছে, -- কেন খুজছে? -- সেকি?? তুমি জাননা তোমাকে কেন খুজছে? আজ না তোমার বাসর রাত? আর ভাবী সেই কখণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে? আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম, আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসল আমার দিখে, এসেই আমার গালে ঠাসসস করে একটা চর বসিয়ে দিলেন, তারপর বললেন, -- মেয়েটা তর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কিনা, যা তাড়াতাড়ি ঘড়ে যা বলছি ৷ আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে বাবার উপর না, অই পিচ্চিটার উপর, অই পিচ্চিটার কারণেই বাবা আজ আমাকে মারল, আমি রাগে ফুসতে ফুসতেই রুমে ডুকলাম, দরজার খুলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকুনি থেকে বেড়িয়ে আসল, এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়ল, আমি বিছানার দিকে এগিয়ে গেলাম, আমি বিছানার পাশে এসে দাড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগল, পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে উঠার কোনো নাম গন্ধ নাই, আমি ধমক দিয়ে বললাম, -- এই পিচ্চি পা ধরে বসে আছিস কেন? উঠ বলছি? -- তুমি উঠাবে না? -- আমি কেন উঠাব?(রেগে) -- আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে, স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়, কথাটা বলতে বলতেই মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনা সামনি লজ্জায় লাল হয়ে দাড়াল #পিচ্চি_বউ (1st part)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.