read.cash Log in
@alma45 more from that month

এন্টি-অক্সিডেন্ট

💝এন্টি-অক্সিডেন্ট এক ধরনের এনজাইম বা জৈব অনু, যা অত্যন্ত নিরাপদ কোষকে ফ্রি রেডিক্যাল কর্তৃক ধ্বংসের হাত থেকে সুরক্ষা করে এবং ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে। 💝মানব জীবনে এন্টি-অক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারন এগুলো অক্সিজেন বিক্রিয়া দমন করে ফ্রি রেডিক্যাল সমূহকে নির্মূল করে এবং যে কোনো প্রকার ক্ষতি থেকে ফ্রি রেডিক্যালকে বিরত রাখে। 💝ফ্রি রেডিক্যাল হামলা থেকে রক্ষার জন্য দিন দিন এন্টি-অক্সিডেন্টের কদর বেড়েই চলছে। তবে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিত্যদিনের ফ্রেশ, টনশন, ধূমপান সবকিছুই শরীরের নিজস্ব এন্টি-অক্সিডেন্টদের নষ্ট করে দেয়। তাই আমরা প্রতিদিন যা খাবার খাই, তাতে যদি প্রয়োজনীয় এন্টি-অক্সিডেন্ট থাকে তাহলে আর সমস্যা হয় না। তবে দুষন ও ভেজালের যুগে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল যে আমরা যথেষ্ট পরিমান এন্টি-অক্সিডেন্ট খাচ্ছি। +গবেষনায় দেখা যায়, প্রানিজ খাবারের চেয়ে উদ্ভিদজ খাবারে এন্টি-অক্সিডেন্ট এর পরিমান বেশী থাকে। এন্টি-অক্সিডেন্টের মধ্যে পলিফেনোলিক গ্রুপ অধিক কার্যকারী। এন্টি-অক্সিডেন্টের সঙ্গে খাদ্য শরীরকে নানা রকম রোগ এবং বার্ধক্যের বিবাদ প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য শক্তিযোগায়। # বিভিন্ন প্রকার এন্টি-অক্সিডেন্ট যুক্ত খাদ্য ও উপাদানঃ 👉এন্টি-অক্সিডেন্ট পলফেনোলিক এসিডযুক্ত খাদ্য- #ব্লুবেরী, আঙ্গুর বীজ, দেবদারু, গাছের, গ্রীন টী ইত্যাদি। 👉এন্টি-অক্সিডেন্ট ভিটামিন সি বিটা-ক্যারোটিন যুক্ত খাদ্য- #পালংশাক, পুঁইশাক, লাউ, কুমড়া শাক, লাল শাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা, সজনা, ডাটা শাক, ঢেড়শ, গাঁজর, মটরশুঁটি ইত্যাদি। 👉এন্টি-অক্সিডেন্ট ভিটামিন সি যুক্ত খাদ্য- #আমলকী, পেয়ারা, আনারস, লেবু, কমলালেবু, কাঁচা আম, টমেটো, ডালিম, আমড়া ইত্যাদি টক জাতীয় ফল। 👉এন্টি-অক্সিডেন্ট ক্রিপটোজেনথিন যুক্ত খাদ্য- #পাকা পেঁপে, পাকা আম, পাকা কুমড়ো, কালো জাম ইত্যাদি। 👉এন্টি-অক্সিডেন্ট লিউটিন যুক্ত খাদ্য- #কালোজাম। 👉এন্টি-অক্সিডেন্ট ফাইটোইষ্টোজেন যুক্ত খাদ্য- #সয়াবিন, বরবটি, সিম, মটরশুঁটি, গাঁজর, বিট, লেটুস, হলুদ, সরিষা, আম, কালো আঙ্গুর ইত্যাদি। 👉এন্টি-অক্সিডেন্ট ভিটামিন ই যুক্ত খাদ্য- #সয়াবিন, ছোলা বাদাম, আটা, বিভিন্ন প্রকার ডাল ইত্যাদি। 👉এন্টি-অক্সিডেন্ট কপার যুক্ত খাদ্য- #চাল, ডাল, গম, শুকনো কিসমিস, শুকনো খেজুর, বাদাম ইত্যাদি বিভিন্ন প্রকার খাদ্যশস্য। 👉এন্টি-অক্সিডেন্ট সিলোনিয়াম যুক্ত খাদ্য- #দুধ, মাংস, সামুদ্রিক মাছ ইত্যাদি

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.