read.cash Log in
@alma45 more from that month

জীন সাপ

অনেকেই গ্রামের বাড়িতে লোকমুখে শুনে থাকবেন, যে অমুককে জীন সাপে কামড়েছে তমুককে জীন সাপে কামড়েছে,আসুন সত্যতা জেনে নিই - গ্রামাঞ্চলের মানুষ জীন সাপ বলতে বোঝায়-এমন সাপকে যা অদৃশ্য অর্থাৎ দেখা যায় না,তাই তাদের কথা আসলে একেবারেই অযোক্তিকও নয় কিছুটা হলেও সত্যতা রয়েছে। কালাচ যাকে ইংরেজিতে বলে Common Krait,অথবা কিছু ব্রিটিশ বিজ্ঞানী Indian Krait ও বলে থাকেন।উত্তর বঙ্গের কিছু এলাকায় একে পাতি কেউটেও বলে। তবে এটা নিয়ে রহস্যের প্রধান কারন হলো -এর দ্বারা ঘটে যাওয়া গুপ্ত হত্যা,এই কারনে একে Silent killer বা নীরব ঘাতকও বলা হয়। আমাদের দেশে মোটামুটি সকল অঞ্চলে এদের পাওয়া যায়, তবে জঙ্গলের এলাকায় বেশি যেখানে ছোট সাপ ও ইদুর পাওয়া যায়। সাপের এই গুপ্ত হত্যার প্রধান কারন হলো -এরা দেখতে কালো এবং এরা নিশাচর তাই কম আলোতে এদের দেখতে পাওয়া প্রায় অসম্ভব। খাবারের সন্ধানে অনেকসময় মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং মানুষের খাটের উপরেও উঠে পড়তে পারে, মানুষের পায়ের নাড়াচাড়া দেখে ভয় পেলে তখনই এরা কামড় দেয়। মুলত এরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত মানুষকে কামড় দেয়। কিন্তু সমস্যার বিষয় হলো এদের আকারের তুলনায় এদের বিষদাঁত অনেকটাই ছোট এবং বিষের কাজ শুরু করতেও তুলনামূলক বেশি সময়ের প্রয়োজন, তাই কামড়ে আক্রান্ত ব্যাক্তি অনেক সময় বুঝতেই পারে না তার কি হয়েছে এবং এই অবস্থায় মারা যায়। এদের বিষ প্রধানত নিউরোটক্সিক অর্থাৎ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে প্যারালাইসিস ঘটায়,কিন্তু বিষদাতের দাগ খুজে না পেয়ে সঠিক চিকিৎসা দানের অভাবে প্রত্যন্ত অঞ্চলের রোগী মারা যায়। এর কামড় থেকে বাচার উপায় - ১.বাড়িঘরের আস পাশ পরিস্কার রাখা ২.বাড়ি ইদুর মুক্ত রাখা ৩.সবসময় মশারি টানিয়ে ঘুমানো ৪.অন্ধকারে চলার সময় ভারি পায়ে চলা বা টর্চ ব্যাবহার করা।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.