আম
🥭রাজা নাই,শাহ নাই,রাজশাহী নাম হাতি-ঘোড়া কিছু নাই,আছে শুধু আম।🥭 🤩বুঝতেই পারছেন আজকের পর্ব আম নিয়ে। ⭕প্রথমেই আমের পুষ্টি উপাদান নিয়ে একটু ধারণা দেই- প্রতি ১০০ গ্রাম আমে সবচেয়ে বেশি পরিমান রয়েছে ➕ক্যালরি-৬০ কিলোক্যালরি ➕কার্বোহাইড্রেট-১৫ গ্রাম ➕প্রোটিন-০.৮২ গ্রাম ➕ফাইবার (আঁশ)-১.৬০ গ্রাম এছাড়াও পটাশিয়াম,ভিটামিন সি,এ,ই,কে,ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম উপাদান তো রয়েছেই।সাথে আরো মিনারেলস ও আ্যন্টিঅক্সিডেন্ট উপাদান উল্লেখযোগ্য। ⭕অনেক তো হলো পুষ্টি, এবার আসি উপকারিতা নিয়ে- ☑️রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক কাপ(১৬৫ গ্রাম)আম প্রতিদিনের ১০%ভিটামিন এ ও প্রায় তিন চতুর্থাংশ ভিটামিন সি এর চাহিদা পূরণ করে।এছাড়াও রয়েছে ফোলেট,কে এবং বেশ কয়েকটি ভিটামিন বি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যাদুর মতো কাজ করবে। ☑️হার্টকে সুস্থ রাখে আমের পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তনালীকে শিথিল রাখে ও উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে হৃদপিন্ডকে ভালো রাখে। ☑️কোলেস্টরেলের মাত্রা কমায় আমে উচ্চমাত্রায় ভিটামিন সি, পেকটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আঁশ থাকার কারণে কোলেস্টরেলের মাত্রা কমাতে সাহায্য করে। ☑️হজমে সাহায্য করে আম্যাইলেজ,প্রচুর পরিমান খাদ্যআঁশ ও পানি থাকার কারণে কোষ্টকাঠিন্য,ডায়রিয়ার মতো বিপাকক্রিয়ার জটিল সমস্যা সমাধানে সহায়তা করে। ☑️চোখের সুরক্ষা দেয় আমে বিদ্যমান লুটিন এবং জেক্সনথিন ক্ষতিকর আলো থেকে চোখকে সুরক্ষা করে।এছাড়াও ভিটামিন এ রাতকানা সহ চোখের পানি শুকিয়ে যাওয়া রোধ করে। ☑️চুল ও ত্বককে সুন্দর করে ভিটামিন এ ও সি চুলের যত্নে টনিকের মতো কাজ করে। ☑️ঘাম থেকে বের হয়ে যাওয়া সোডিয়ামের ঘাটতি পূরণ করে। ☑️আয়রন রক্তশূন্যতা দূর করে। ☑️গ্লুটামাইন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ☑️ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গবেষণায় এসেছে আম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ⭕মুদ্রার এপিঠ ওপিঠ রয়েছে।অতিরিক্ত আম খেলে কিছু অপকারিতাও রয়েছে # পরিমানে বেশি খেলে ডায়রিয়াও হতে পারে।প্রচুর আঁশ থাকার কারণে। #ডায়েবেটিসের ক্ষেত্রে রক্তের গ্লুকোজ বৃদ্ধি হতে পারে। #ওজন বৃদ্ধি হতে পারে। #এসিডিটি হতে পারে। ⭕টিপস #একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন মাঝারি মানের ২ টির বেশি আম খাবেন না। #খাওয়ার ৩০ মিনিট পর যেকোনো ফল খেতে হয়,আমের ক্ষেত্রেও তাই। #ওজন বেশি যাদের তারা দুপুর বেলা আম খাবেন,অবশ্যই সাথে শারীরিক ব্যায়াম নিয়মিতো রাখবেন। #ডায়েবেটিসের ক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী শারীরিক চাহিদা অনুযায়ী আমের পরিমান জেনে নিবেন। #আমে ফরমালিন দেয়,তথ্যটি ভুল।সংরক্ষণ করতে ৩০মিনিট পানিতে ভিজিয়ে রেখে আলাদা পাত্রে রেখে দিবেন।
No comments yet