read.cash Log in
@alma45 more from that month

ইসবগুলের ভুষির উপকারিতা ♥ ইসবগুলের ভুষির উপকারিতা অনেক তা আমরা আমার আগের পোষ্টে জেনেছি।ইসব গুলের ভুষি উপকারি হলেও কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ♥ কোন কোন ক্ষেত্রে ইসব গুলের ভুষি গ্রহণে সাবধানতা আবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হলো - ★ইসব গুলের ভুষি যদিও অনেক উপকারি,কিন্তু এটি গ্রহণে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে। ★কখনো কখনো এটি পাকস্থলীতে টান সৃষ্টি করতে পারে।তখন ইসব গুলের ভুষি গ্রহণ বন্ধ করে চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। ★যদি অ্যালার্জি দেখা দেয়,তবে আপনার নিকটস্থ ডায়টেশিয়ানের কাছে যেতে হবে। ★যাদের এপেন্ডিসাইটিস ও স্টোমাক ব্লকেজের মত স্বাস্থ্য সমস্যা থাকে,তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইসব গুলের ভুষি গ্রহণ করতে হবে। ★ইসব গুলের ভুষি অনেক ক্ষণ ভিজিয়ে না রেখে, সাথে সাথে ভিজিয়ে পান করতে হবে। ★বিশেষ করে যাদের অন্ত্রের সমস্যা আছে,তারা ডাক্তারের পরামর্শ নিয়েই ইসব গুলের ভুষি গ্রহণ করতে হবে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.