হ্যান্ড স্যানিটাইজার
♥ হ্যান্ড স্যানিটাইজার : - অপরিষ্কার বা জীবাণু থাকতে পারে এমন কোনো কিছু স্পর্শ করার পর সংক্রমণ থেকে বাঁচতে হাত পরিস্কার করে নিতে দ্রুত,পাশাপাশি খাবার খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করলে সংক্রমণের ঝুকি কমে যায় অনেকটাই। CDC ( সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ) জানাচ্ছে, বেশিরভাগ মানুষ হ্যান্ড স্যানিটাইজার সঠিক ভাবে ব্যবহার করছেন না। ♥ হ্যান্ড স্যানিটাইজার _ ব্যবহারের_ সঠিক _ নিয়ম :- ★সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানাচ্ছে - জীবানু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রায় ৩০ সেকেন্ড সময় নিয়ে হাত ঘষতে হবে। ★এটিকে হাতের তালু,হাতের পিঠ,আঙুলের মাঝে এবং নখের নিচে সঠিক ভাবে লাগিয়ে ঘষুন। ★আপনার হাত পুরোপুরি না শুকানো পর্যন্ত ঘষুন। ★শিশুদের হাত পরিষ্কার করতে স্যানিটাইজার ব্যবহার না করাইই ভালো। আর যদি এটি ব্যবহার করে,তবে আপনার সামনে করতে বলুন। ★এটি শিশু ও পোষা প্রানির নাগালের বাইরে সংরক্ষণ করুন। ★ হ্যান্ড স্যানিটাইজার লাগানোর পরে আপনার চোখ বা মুখে হাত দিয়ে স্পর্শ করবেন না। ♥ হ্যান্ড স্যানিটাইজার _ ব্যবহারে _ সতর্কতা : - ★এটিতে উচ্চ মাত্রায় অ্যালকোহল থাকায় এটি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কমেই আগুন ধরতে পারে। ★চুলার আশপাশে,সুইচ সহ যেখানে বৈদুতিক সহযোগ আছে সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখলে আগুন ধরে যাওয়ার আশংকা আছে। ★এটি দীর্ঘ দিন রোদের স্পর্শে অধিক তাপমাত্রায় বিস্ফোরিত হতে পারে। ★এর বেশি ব্যবহারে চামড়া শুষ্ক করে বার্ধক্য জনিত চামড়ার আকৃতি দিতে পারে,এন্টি বায়োটিককে কার্যহীন করতে পারে। ★এটি সব সময় শীতল বা ঠান্ডা স্থানে রাখতে হবে। ★এর বোতলের আকর্ষনীয় আকৃতি,অ্যালকোহলের সুমিষ্টি ঘ্রাণে শিশুরা খেয়ে ফেলতে পারে, এতে মৃত্যুও হতে পারে। ★এটি দিয়ে 'ভ্যাপার' নেওয়াও ঝুঁকিপূর্ণ।কারণ ভ্যাপারে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত সৃষ্টি করতে পারে।
No comments yet