নখ কাটার সুন্নাত সমূহ
নখ কাটার সুন্নাত সমূহ: ১. সপ্তাহে একবার নখ কাটা। (শরহুস্ সুন্নাহ, হাদীস নং- ৩০৯০) ২. শুক্রবার জুমু‘আর নামাযে যাওয়ার পূর্বে নখ কাটা। (শরহুস্ সুন্নাহ, হাদীস নং- ৩০৯১) ৩. উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর নখ কাটা। (ফাতাওয়ায়ে শামী- ৬ : ৪০৬/ ফাতাওয়ায়ে আলমগীরী, ৫ : ৩৫৮) ৪. ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা। (শামী, ৬ : ৪০৬)
No comments yet