read.cash Log in
@alma45

ভিটামিন সি সমাচার

ভিটামিন সি সমাচার: ভিটামিন সি,যা ascorbic অ্যাসিড হিসেবে পরিচিত। এটি একটি water-soluble ভিটামিন যা অনেক খাবারে,বিশেষত ফল ও শাক-সবজিতে পাওয়া যায়। যেমন:কমলা,পেয়ারা,লেবু,মালটা,কলা,শশা,মরিচ,শাক-সবজি ইত্যাদি। অনেকে ভাবে আচার,জেলী বা জ্যাম খেলে ভিটামিন সি পাবো,এক্ষেত্রে জেনে রাখুন ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর উপকারিতা : *রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। * ওজন কমাতে সহায়তা করে। * scurvy ও অন্যান্য মূখের ঘাঁ রোধ করে। * ভিটামিন সি উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। * হৃদরোগের ঝুঁকি কমায়। * রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা কমায়। * আয়রণের ঘাটতি রোধে সহায়তা করে। * দীর্ঘস্থায়ীরোগের ঝুঁকি কমায় তাইতো ক্যান্সার,হৃদরোগ,স্ট্রোক সহ সবরোগের জন্য উপকারী। * চক্ষুর স্বাস্থ্যের জন্য উপকারী। * চর্মরোগ নিয়ন্ত্রণ করে। * সর্দি কাশির দ্রুত নিরাময় করে। ভিটামিন সি এর পার্শ্বপ্রতিক্রিয়া : প্রতিদিন খাবারে সব পুষ্টির একটি নির্দিষ্ট পরিমাণ রাখা উচিত।অতিরিক্ত সবকিছুই ক্ষতিকর।এমনকি পানি ও। ফলস্বরূপ দেখা দিতে পারে নানা জটিলতা।যেমন ভিটামিন সি এর জন্য হয়- * অ্যাসিডিটি * ডায়রিয়া * পেটে ব্যথা। * বমি বমি ভাব হয়। # এছাড়া কখনোই খালি পেটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না। # আর যেকোন ভরপেট খাবারের সাথে সাথে কোন টকফল খাওয়া উচিত নয়। এ দুটিই মারাত্মক গ্যাসের সমস্যা সৃষ্টি করে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.