read.cash Log in
@alexsumon55

ভালোবাসার অনুভূতি

১ম পর্ব...!! একটা সময় দিন গুলি ভালোই কাটছিলো, বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটতো। পড়া শোনায় খুব একটা মনোযোগি ছিলো না,সব সময় বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে ভালো লাগতো,দেখতে দেখতে দুটো বছর কেটে গেলো সামনে আসলো এস এস সি পরিক্ষা, তখন ভেবে কুল পাচ্ছিনা এতো অল্প সময়ে কি ভাবে সিলিবাস কভার করবো,সারা বছর খবর না থাকলেও পরিক্ষার সামনে সবাই একটু মনোযোগি হয়ে উঠলাম, পরিক্ষার আর মাত্র ১৫ দিন বাকি,কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না।এভাবেই দিন কেটে গেলো, পরিক্ষার আগের দিন সব গুছিয়ে নিলাম।ভাবতে ভাবতে রাত শেষ হয়ে ভোর হলো। ফ্রেস হয়ে পরিক্ষার দিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পরলাম।মনে সাহস নিয়ে পরিক্ষা হলে গিয়ে পৌছালাম।প্রথম পরিক্ষা দিলাম আল্লার রহমতে ভালোই হলো।তখন মনে আরো একটু সাহস আসলো।এভাবে বাকি পরিক্ষা গুলো দিলাম। হটাং করে একদিন শুনতে পেলাম শিল্পী জগতের গুরু, ইয়াং ছেলেদের প্রিয়ো শিল্পী জেমস আসবে,দিনটি ছিলো ২৩ শে ফেব্রয়ারি, সে দিন ইতিহাস পরিক্ষা দিয়ে এসেছি।তার পর দিন আবার ভূগল পরিক্ষা,বন্ধরা বায়না ধরলো জেমস এর গান শুনতে যাবে।আমারো ইচ্ছা হচ্ছে যেতে, কাল তো ভূগল পরিক্ষা কি যে করি?? অনেক ভাবনা চিনতা করার পর মন কে আর বাধা দিতে পারলাম না। ফ্রেশ হয়ে আমিও চলে গেলাম গুরু জেমস এর গান শুনতে।আমি জানতাম না যে সেই দিনটিই হবে আমার কষ্টের কারন। সবাই মিলে ওখানে যাওয়ার পর আমার প্রিয়ো বন্ধুর সাথে দেখা হলো,আামাকে বললো কখন আসছো? এসে আামাকে কল দিলে না কেন? আমি বললাম এই কিছুক্ষন আগেই এসেছি। একটু ঘরা ঘুরি করার পর আমাদের খব ক্ষধা লাগলো।কিছু একটা খাওয়ার জন্য মাঠের বাহিরে চলে আসলাম।কিন্তু খাওয়ার মতো কিছু পেলাম না,ভালো কিছু খাওয়ার জন্য একটি দুরে গেলাম।এর মধ্য আমার বন্ধু আমাকে বললো দোস্ত এর আগে তোমাকে বলে ছিলাম আমার একটা এফবি বন্ধুর সাথে দেখা করার কথা ছিলো, কিন্ত সেটা হয়ে উঠেনি।হটাং ওই মেয়ে আজ ফোন দিয়ে দেখা করতে চায়ছে।আমি বললাম বলো কি? বন্ধু আমাকে বললো কি করা যায়? ওর বাসা তো এখানে কাছেই,দেখা করেই চলে যাবে।আমি বললাম ওকে তাহলে তারা তারি আসতে বলো।বন্ধু ওই মেয়ে কে ফোন দিয়ে আসতে বললো। এই অল্প সময়ে আমাদের আর কিছু খাওয়া হলো না। অপেক্ষা করতে লাগলাম,একটু পর দেখি এসে হাজির,সাথে নিয়ে এসেছে আর একটি মেয়ে কে,বললাম এটা কে?সে বললো এটা আমার খালাতো বোন।সেদিন টি ছিলো জনতার উপছে পড়া ভির।আমি বন্ধুকে বললাম যেহেতু অনেক ভির তাহলে তুমি ওকে হাত ধরে নিয়ে আসো, যেনো কেউ খারাপ ব্যবহার করতে না পারে,তার পর হাটতে হাটতে গেলাম একটা মাদরাসায় সেখানে যাওয়ার কারন ছিলো ওই মেয়েটির সাথে আসা খালাতো বনের পড়ানো একটা শিক্ষক এর খোজে,বন্ধুর সে বন্ধবী টির নাম ছিলো মারিয়া আর ওর খালাতো বনের নাম ছিলো মালা। যার জন্য যাওয়া, সেখানে তাকে অনেক খোজা খুজির পর তাকে পেলাম।তার পর কিছু কথা বলার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম।আমার বন্ধু ওই মেয়েটির সাথে কথা বলতে বলতে আসছে,কিন্ত তার সাথে আসা খালাতো বোন আর আমি পিছনে হেটে হেটে যাচ্ছিলাম....!!

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.