পটল অফ সাউথ ইন্ডিয়ান
উপকরণ : সবুক পটল ২৫০ গ্রাম সরিষা তেল ৫০ গ্রাম ঘি ২৫ গ্রাম আদাবাটা ১ চামচ জিরে বাটা সামান্য হিং ১ চামচ কাচা মরিচ ১/২ টি ৩টি এলাচ তেজপাতা ৩টি লবণ পরিমাণ মতো। তৈরি নিয়ম: পটল গুলো খোসা ছাড়িয়ে সেগুলি কে দুইভাগে না করে ছুরি দিয়ে সামান্য চিরে নেন। তারপর কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিন।তারপর পটল নামিয়ে কড়াইতে ঘি দিয়ে হিং ও আদাবাটা নেড়ে দিন। এবার ভাজা পটল গুলি কড়াতে ছেড়ে তাতে দি এলাচ বাটা গুড়ো মরিচ লাল মরিচ দিয়ে সাতলে নিয়ে জল দিন। তারপর কয়েক মিনিট ঢেকে রাখুন। ফুটে উঠলে নামিয়ে ফেলুন।
2 comments
আমি পটল পছন্দ করি না। কিন্তু এই রেসেপিটি দেখতে খুব মজাদার লাগছে। তাই কাল আমি এটি বাসায় বানাবো। ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
পটল খাই শুধুমাত্র চিংড়ি শুটকি দিয়ে। নাইলে অপছন্দের তালিকায় অনেক অনেক পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় জায়গা দখল করে রেখেছে পটল।