মাংসের কোফতা রেসিপি
উপকরণ : মাংসের কিমা ১/২ কেজি। পেঁয়াজ ২ টেবিল চামচ। ডিম ১ টি। ধনেপাতা ১ টেবিল চামচ। পাউরুটি ৩ টুকরো। কাচা মরিচ ১/৪ চা চামচ। মরিচ বাটা ১/২ চা চামচ। চিনি ২ চা চামচ। আদা বাটা ২ চা চামচ। লবণ ১ চা চামচ। ধনে বাটা ১ টেবিল চামচ। লেবু ১ চা চামচ। গোল মরিচ গুড়া ১ চা চামচ। তেল পরিমাণ মতো। তৈরি করার নিয়ম : অরধেক কিমা সিদ্ধ করে বেটে নিন। পেঁয়াজ ধনে পাতা ও কাচা মরিচ মিহি কুচি করে নিন।
পাউরুটি পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিন। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে। মাংস ১৬ ভাগ গোল করে কোফতা তৈরি করে নিন।ডুবো তেলে ভেজে নিন। কোফতা চায়ের সাথে ও পরিবেশন করতে পারেন।
1 comment
মাংসের কোফতা রেসিপি টা আমার খুব ভালো লাগছে। বিয়ে বাড়িতে গেলে কুত্তা খাওয়া হয়। অনেক মজা লাগে খেতে।