ভিয়েতনামিজ নুডলস সুপ
উপকরণ : গরুর সিনার হাড় ১ কেজি গরুর মাংস ৩৫০ গ্রাম পানি ৭ কাপ আদা কুচি ১ চা চামচ গোলমরিচ ১/২ চা চামচ ধনেপাতা ১/২ চা চামচ অংকুরিত ডাল ২৫০ গ্রাম পেয়াজ কুচি ২ নুডলস ২৫০ গ্রাম ফিশ সস,চিলি সস প্রণালি : ১.গরুর হাড়,মাংস, পানি,পেয়াজ,আদা,গোলমরিচ,বড় সসপ্যানে নাও।ঢেকে ৪-৫ ঘন্টা সিদ্ধ কর।পরিমাণমত ফিশ সস বা লবণ দিয়ে স্বাদ ঠিক করে নামাও। ২.হাড় থেকে মাংস ছাড়াও। সিদ্ধ মাংস স্লাইস কর। ৩.অংকুরিত ডাল ফুটানো পানিতে ১ মিনিট রেখে পানি ঝরাও।নুডলস সিদ্ধ করে পানি ঝরাও। ৪. সুপের আলাদা বাটিতে মাংস, অংকুরিত ডাল, নুডলস এবং পেয়াজ কুচি নিয়ে উপরে হাতা দিয়ে গরম সুপ দাও।সুপের সাথে ফিশ সস,চিলি সস,ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
5 comments
ভিয়েতনামিজ নুডলস স্যুপ অনেক মজার একটি রেসিপি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
নাম শুনে মনে হচ্ছে বাইরের স্বাদে নুডলস স্যুপ।ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট তুলে ধরা জন্য
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট তুলে ধরা জন্য
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট তুলে ধরা জন্য