মোচার ঘন্ট রেসিপি
উপকরণ : মোচা ১ টি। আলু ৬ টি। তেল ১/২ কাপ। তেজপাতা ১ টি। জিরা ১ চা চামচ। হলুদ বাটা ১/২ চা চামচ। মরিচ বাটা ১/২ চা চামচ। ধনে বাটা ১ চা চামচ। লবণ ১ চা চামচ। চিনি ১ চা চামচ। এলাচ ২ টি। দারচিনি ২ সে.মি ২ টুকরো।
তৈরি করার নিয়ম: মোচার প্রতে্্যক টা কুড়ির ভিতর শক্ত কাঠি ও পাতলা পাপড়ি ফেলে দাও।বাকি অংশ মোটা কুচি করে হলুদ মিশানো পানিতে ভিজিয়ে রাখুন। আলু চৌকা করে টুকরো করে ২ টেবিল চামচ তেলে ভাজ।
বাকি তেলে তেজপাতা দিয়ে জিরার ফোড়ন দাও। তেলে মোচা হলুদ মরিচ ধনে ও লবণ দিয়ে কষাও। আলু ও সামান্য পানি দিয়ে ঢেকে দাও। আলু সিদ্ধ হলে চিনি দাও। সামান্য ঘি য়ে বাটা গরম মসলা মিশিয়ে মোচার ঘন্টা দাও। এরপর নামিয়ে পরিবেশন করুন।
2 comments
মোচার ঘন্ট ও শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। তবে এটা তৈরি করতে গিয়ে অনেকেই ভুল কাজ করে থাকে তার আঠা ঝরিয়ে ফেলে যার ফলে শরীরের কোন উপকারে আসে না।
মোচা খেতে অনেক ভালো লাগে। মোচা দিয়ে অনেক রেসিপি করা যায়। তবে বেশিরভাগ সময় মোচা ভেজে খাওয়া হয়।