বোয়াল মাছ এর কস্তরি
উপকরণ : বোয়াল মাছ ৬ টুকরো টক দই দুই টেবিল চামচ। ধনে হলুদ, মরিচ চিনি আধা চা চামচ। রসুন ও আদাবাটা আধা চা চামচ। পেঁয়াজ কুচি এক কাপ। রসুন কুচি সামান্য। তেল আধা কাপ। কুচি করা টমেটো একটি। জিরা গুড়াঁ এক চা চামচ। লবণ, চিনি কাঁচামরিচ ধনেপাতা পরিমাণ মতো। তৈরি করার নিয়ম : লবণ ও হলুদ দিয়ে মাছ হালকা দিয়ে ভাজতে হবে। টক দইয়ের সাথে সব বাটা ও গুড়াঁ মসলার ভালোভাবে ফেটতে হবে। এবার তেল গরম করে রসুন পেঁয়াজ ভেজে মাখানো মসলা একটু পানি দিয়ে কষাতে হবে। টমেটো লবণ ও চিনি মাছ দিতে হবে।
দুই মিনিট পর পরিমাণমতো পানি দিয়ে ৫-৮ মিনিট রান্না করতে হবে। এরপর উপরে হালকা কাচা মরিচ দিয়ে হালকা আচেঁ উপরে দিয়ে দুই মিনটি রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
3 comments
Valo laglo recipe ti
অনেকদিন পর বোয়াল মাছের একটা রেসিপি দেখলাম, ভালো লাগছে রেসিপিটা দেখে।
বোয়াল মাছ অনেক পছন্দের হলেও এলার্জির জন্য খাওয়া হয়না😰