গোশত দম বিবিয়ানি
উপকরণ : খাসির মাংস ২ ইঞ্চি টুকরো করে কাটা ১ কেজি। বাসমতি চাউল ২ কাপ। আদা ৪ টি। রসুন পরিমাণ মতো। দই ২ কাপ। গুড়া মরিচ ২ টেবিল চামচ। হলুদ গুড়া ১ চামচ। লবণ পরিমাণ মতো। ভাজা পেঁয়াজ ৪-৫ টি। পুূদিনা পাতা আধা কাপ। গরম মসলা ২ চামচ। ধনে পাতা ২-৩ টি। গোলাপজল ১ চামচ। জাফরান কয়েক চিমটি। জলপাই তেল ৫ চামচ। তৈরি করার নিয়ম : প্রথমে অর্ধেক পরিমাণ আদা রসুন বেটে নিতে হবে। অবশিষ্ট আদা কেটে নিতে হবে। মাংসের সাথে দই আদা রসুন বাটা কাচা মরিচ গুড়া মরিচ এবং সব উপকরণ ভালো করে মিশাতে হবে। গরম মসলা একটি পুটলি মতো বাধতে হবে। পাচ কাপ গরম পানি মধে্য পুঁটলি করতে হবে।
চাল ও কেওড়া বীজ একসাথে দিতে হবে। চাল সিদ্ধ হওয়া অবধি গরম করতে হবে। সিদ্ধ হলে গরম মসলা হলুদ গুড়া ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। পুদিনা পাতা জলপাই তেল দিতে হবে।সাথে জাফরন দিতে হবে। গোলাপ জল,গোলাপ পাপড়ি সব দিয়ে। পাএে ঢাকনা ময়দা দিয়ে সিল করে দিন। পাচ মিনিট গরম আগুনে রাখতে হবে। ধীরে ধীরে আচ কমাতে হবে। ৪৫ মিনিট পর রাখার পর গরম গরম পরিবেশন করুন।
2 comments
আহা!!! দেখতে তো মাসাল্লাহ সেই সুন্দর লাগছে।আশা করছি খেতেও ভালো লাগবে।
আমার অন্যতম ফেভারিট লাঞ্চ মেন্যু। আলু সাথে মুরগির বুকের টুকরা সাথে হালকা ঝোল। আর শুকনা সালাদ। আরেকটা কোকাকোলা। আমার লাঞ্চ মেন্যুতে ঘুরতে গেলে এটায় থাকে।