তিশির ভরতা রেসিপি
আপনাদের সামনে আরেকটি অতি সহজে ভরতা রেসিপি নিয়ে হাজির হলাম। আপনি অতি সহজে বাড়িতে এটি অল্প সময়ের তৈরি করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে তৈরি করতে হবে।
উপকরণ : তিশি সিকি কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ। ভাজা শুকনো মরিচ ৮ টি। লবণ পরিমাণ মতো। সরিষার তেল ৪ টেবিল চামচ। ধনে কুচি ৪ টেবিল চামচ। তৈরি করার নিয়ম: তিশি কাঠখোলায় টেলে বেটে সব উপকরণ দিয়ে মেখে ভরতা করে নিন। এরপর গরম গরম ভাতে সাথে পরিবেশন করুন।
2 comments
ভাই তিশির ভর্তা খাবো কিন্তু তিশি কি এটাই যানি নাহ।ভাই তিশিটা কি এটা আগে একটু বলেন তারপর নাহয় ভর্তা
এই রেসিপি আমি চিনি না ।কখনো দেখিনি এই জিনিসটা। যাক নতুন একটা রেসিপি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নতুন নতুন অনেক কিছু শিখতে পারতেছি