রিফ্রাইড বিনস্ রেসিপি।
উপকরণ : মসুর ডাল ২২৫ গ্রাম পানি সাড়ে ৪ কাপ সয়াবিন তেল ১/৩ কাপ পেঁয়াজ কুচি ২ টি পেঁয়াজ স্লাইস ১ টি রসুন ছেঁচা ২ কোষ লেটুস পাতা ১ টি মুলা টারটিলা চিপস লবণ প্রণালি : ১. ডাল ধুয়ে একটি সসপ্যানে নাও।পানি, ১ টে.চামচ তেল,পেঁয়াজ কুচি ডালের সাথে মিশিয়ে সিদ্ধ কর। ২. কয়েকবার ফুটে উঠলে আচঁ কমিয়ে মৃদু জ্বালে দেড় ঘন্টা সিদ্ধ কর।লবণ দিয়ে নেড়ে ঢেকে আরো ৩০-৪৫ মিনিট খুব মৃদু আচেঁ রাখ।ডাল বেশ ভাল সিদ্ধ হবে। ৩. অন্য কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভাজ।পেঁয়াজ, রসুন নরম হলেই ১ কাপ সিদ্ধ ডাল দাও।ভাল করে নেড়ে নেড়ে ডাল মিশাও। ৪. পানি শুকিয়ে আসলে বাকি ডাল দিয়ে নাড়তে থাক। ডাল হালুয়ার মত দলা বাঁধলে নামাবে। ৫. বাটিতে ঢেলে উপরে লেটুস পাতা ও মুলা কুচি ছিটিয়ে দাও।টারটিলা নাচোও, গ্রীন সালসা, রেড এন্ড গ্রীন সালসা অথবা ফ্রেশ টমেটো সালসার সাথে পরিবেশন করুন।
4 comments
আপনার রেসিপি টা অনেক ভালো লাগলো। আমি এই রেসিপিটা বাসায় তৈরি করার চেষ্টা করব।ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিষয় শেয়ার করার জন্য।
নতুন রেসিপি। কখনো ট্রাই করিইনাই। সুযোগ পেলে করব।
রেসিপিটি মনে হয় অনেক মজার হবে। ধন্যবাদ রিফ্রাইড বিনস্ রেসিপি লেখার জন্য। এই রেসিপিটা পড়ে অনেকেই বাসায় তৈরি করতে পারবে।
হা ভাই অনেকে পারবে এইটা বানাতে