লেমোনেড রেসিপি
উপকরণ : ১. পানি ৩ কাপ ২.চিনি ৪ কাপ ৩.শরবতি লেবুর রস ২ টেবিল চামচ। প্রণালি : চিনি-পানি জ্বাল দিয়ে ফুটে উঠলে লেবুর রস দিয়ে অল্পক্ষণ চুলায় রেখে দিতে হবে।তারপর ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার করে নিন যেকোনো পানীয় তৈরীতে এই সিরাপ ব্যবহার করা যাবে। ১ গ্লাস লেমোডিনের উপকরণঃ সিরাপ আধা কাপ,ঠান্ডা সোডার পানি পরিমাণ মত, লেবুর খোসার কুচি সিকি চা চামচ,চেরিকুচি আধা চা চামচ। তৈরি করার নিয়ম: সিরাপ ডিপ ফ্রিজে রেখে জমিয়ে গুড়াঁ করে গ্লাসে রেখে চেরি ও লেবুর খোসা কুচি দিয়ে রাখুন।এবার এর উপর থেকে সোডার পানি ঢালতে হবে।এরপর ঠান্ডা হলে পরিবেশ্ন করুন।
2 comments
ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে সহজভাবে লেমোনেড রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই রেসিপিটা দেখে অনেকেই বাসায় তৈরি করতে পারবে।
সোডার রেসিপি দিবেন ভাই?