read.cash Log in
@abanik111 more from that month

আলু কপির ডালনা রেসিপি

উপকরণ : ফুলকপি মাঝারি ১ টি। আলু ৬ টি। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ। পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ। আদা বাটা ১/২ চা চামচ। রসুন বাটা ১/৪ চা চামচ। হলুদ বাটা ১/৪ চা চামচ। মরিচ বাটা ১ চা চামচ। তেজপাতা ১ টি। দারচিনি ২ টুকরো। এলাচ ২ টি। কাচামরিচ ৪ টি। লবণ ১ চা চামচ। ঘি/তেল ১/২ কাপ।

তৈরি করার নিয়ম: ফুলকপি ও আলু ছোট ছোট টুকরো করো। অল্প তেলে আলদা ভেজে তোল। এলাচ দারচিনি বেটে নাও। বাকি তেল বা ঘি গরম করে কুচি পেঁয়াজ দিয়ে সামান্য ভাজ।বাটা মসলা তেজপাতা ও ২ টেবিল চামচ পানি দিয়ে কষাও।

মসলা কষানো হলে ফুলকপি ও আলু কাচামরিচ ও বাটা গরম মসলা দাও।সামান্য পানি দিয়ে অল্প আচেঁ ঢেকে রাখ।সবজি সিদ্ধ হয়ে তেলের উপর উঠলে নামিয়ে ফেলুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.