মলা মাছের আম ঝোল
উপকরণ : মলা মাছ ৫০০ গ্রাম। সরিষা তেল আধা কাপ। কাচা আম একটি বড় করে কাটা পেঁয়াজ কুচি রসুন কুচি এক চা চামচ। হলুদ, মরিচ, ধনে গুড়া আধা চা চামচ। কুচি করা টমেটো একটি। লবণ পরিমাণ মতো। কাঁচামরিচ , ধনেপাতা ও পানি পরিমাণ মতো। জিরা গুড়া এক চা চামচ। তৈরি করার নিয়ম: তেল গরম করে রসুন ফোড়ন দিতে হবে। পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে গুড়াঁ মসলা ও টমটো একটু পানি দিয়ে কষাতে হবে। মাছ ও লবণ দিয়ে পরিমাণ মত ঝোল দিয়ে রান্না করতে হবে।
ঝোল মাখা মাখা হলে আম ও কাচা মরিচ ফালি করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দুই মিনিট দমে রেখে ওপরে ধনেপাতা ও জিরা গুড়াঁ দিয়ে নামিয়ে ফেলুন। এরপর ভাতের সাথে পরিবেশন করুন।
No comments yet