চিংড়ির কাটলেট
উপকরণ : চিংড়ি ২ কাপ। কাচা মরিচ কুচি ১/২ চা চামচ। আদা বাটা ১/২ চা চামচ। মরিচ বাটা ১/২ চা চামচ। গোলমরিচ বাটা ১/২ চা চামচ। পেঁয়াজ কুচি মিহি ২ টেবিল চা চামচ। রসুন কুচি ১ চা চামচ। পুদিনা পাতা কুচি ১ চা চামচ। ডিম ১ টি। পাউরুটি গুড়াঁ ১/২ কাপ। ময়দা ১ টেবিল চামচ। তেল পরিমাণ মতো। তৈরি করার নিয়ম : চিংড়ী খোসা ছড়িয়ে ধুয়ে কিমা কর। বাটা মসলা পেঁয়াজ রসুন, কাচা মরিচ ও পুদিনাপাতা দিয়ে মিশাও। রুটির গুড়া ডিম ও ১ চামচ লবণ দিয়ে মিশাও।
ময়দার ছিট দিয়ে চিংড়ির কাটলেট তৈরি কর।ডুবো তেলে ভাজ। লেবুর রস অথবা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
No comments yet