জিলাপী
উপকরণ : ময়দা ১ কাপ চিনি ১ কাপ গোলাপজল ১ টেবিল চামচ সয়াবিন তেল ১ কাপ প্রণালি : ১. ময়দা আধা কাপ পানিতে ঘন করে করে গুলে শীতের দিন দুদিন আর গরমের দিনে দেড়দিন ঢেকে রাখ। ২. জিলাপী তৈরি করার আগে চিনিতে কাপ পানি ও এক চা চামচ দুধ দিয়ে চুলায় দাও। ফুটে উঠলে ময়লা কেটে ছেঁকে নাও।গোলাপজল বা কেওড়া মিশিয়ে রাখ। ৩. ময়দার উপরে দুএকটা বুদবুদ উঠলে জিলাপী তৈরির উপযোগী হবে।উপরের জমানো পানি ফেলে ময়দা ফেটে নাও।ইচ্ছা হলে লেমন হয়েলো কালার রং দিয়ে ফেটতে পার। ৪. রুমালের মত চার কোণা মোটা কাপড়ের মাঝখানে ছোট ছিদ্র কর।কাপড় ভিজিয়ে নিংড়ে নাও। ৫. কড়াইয়ে ১ কাপ সয়াবিন তেল গরম কর।কাপড়ে ময়দার গোলা নিয়ে গরম তেলের উপর জিলাপী ছাড়। প্রথমে একবার ঘুরাও, যে প্যাঁচ কড়াইয়ে পড়বে তার চারপাশে লাগিয়ে আর একবার ঘুরাও এবং ৩য় বারে জিলাপীর মাঝখানে হাত সামনের দিকে নিয়ে আস,হাত না তুলে আরেকটা জিলাপীর প্যাঁচ আরম্ভ কর।এভাবে আড়াই প্যাঁচ এর জিলাপী মচমচে করে ভাজবে।কম আচেঁ ভালভাবে হালকা বাদামী রং করে ভেজে সিরায় ছাড়। ৬. সিরায় জিলাপী ডুবিয়ে দাও।জিলাপী ৮-১০ মিনিট ডুবিয়ে রেখে সিরা থেকে তুলে থালায় সাজিয়ে রাখ।
4 comments
সিরায় না ভাজা গরম গরম জিলাপি খাইছেন কখনো? মজা না লাগলে একটু একটু সিরায় ডুবিয়ে খাইতে পারেন। আবার সিরাও গরম জিলাপী তেল থেকে নামানো গরম গরম সিরায় ভিজিয়ে তুলে খাওয়া আরও মজার। যাই হোক ধন্যবাদ আপনাকে 😋
thanks you brother a nice comment my post
খুব ভালো লাগে জিলাপি খেতে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
জিলাপি খুবই সুস্বাদু একটি মিষ্টান্ন খাবার। জিলাপি খেতে অনেক ভালো লাগে। আপনার এই রেসিপিটা দেখে অনেকেই বাসায় তৈরি করতে পারবে।