বৃষ্টি এলে
টিপ টিপ বৃষ্টি পড়ে বাইরে যেতে মানা মা যে করে বারণ কথা শোন লক্ষীসোনা। ব্যাঙ ডাকে বিলে ঝিলে শুনতে ভালো লাগে ব্যাঙ ডাকা শব্দ শুনে বৃষ্টি নামলো বলে।
বৃষ্টি তুমি স্নান করে দিও এই উত্তপ্ত পৃথিবী কে তোমার পরশে সব যে প্রাণ পায় সতেজ হয়ে উঠে শক্তিতে। বৃষ্টি এলে খুশি লাগে জলে ভরপুর ভারী বৃষ্টির জলে বন্যার ভাসে গরীব দিনমজুর।
1 comment
আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আশা করি এরকম আরো অনেক কবিতা আপনার কাছ থেকে পাব। ধন্যবাদ