#গ্রুপ_রুলস
আসসালামু আলাইকুম রোমান্টিক গ্রুপবাসী! আশা করি সবাই ভালো আছেন। গ্রুপের মান ঠিক রাখার জন্যে বর্তমান সব সমস্যাগুলোকে মাথায় রেখে গ্রুপ রুলসগুলো আবারো পরিমার্জিত করা হয়েছে। আশা করছি এই রুলসগুলো গ্রুপটাকে আরো শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর করে গড়ে তুলবে। এখানে লেখক ও পাঠক উভয়ের জন্যই নিয়ম রচিত করা হলো। . লেখক/লেখিকাদের জন্যঃ . ★এখানে আপনারা আপনাদের স্বরচিত যেকোনো গল্প,কবিতা পোস্ট করতে পারবেন তবে অন্যের পোস্ট বিনা কার্টেসি ছাড়া এলাউ হবেনা। পর্ব গল্পের ক্ষেত্রে প্রতিটা পর্ব কমপক্ষে ১০০০ শব্দের হতে হবে। অবশ্যই প্রতিটি পর্ব পর্যায়ক্রমে পোস্ট করবেন। পর্ব গল্পের ক্ষেত্রে গল্পের নাম, পর্ব নং উপরে দিতে হবে এবং নিচে আগের পার্টের লিঙ্ক দিতে হবে এরপর আগের পর্বের কমেন্টে নতুন পর্বের লিঙ্ক দিয়ে দিবেন। গল্পে পূর্ব পর্বের লিঙ্ক এড না করলে পোস্ট এপ্রুভ করা হবেনা। ★ গ্রুপে টাইমলাইনের পোস্ট, কোন পেজের পোস্ট শেয়ার করা যাবে না।গ্রুপে কোন পেজ বা অন্য গ্রুপের লিঙ্ক শেয়ার দিলে, তাকে চিরদিনের জন্য গ্রুপ থেকে ব্যান করা হবে। ★ দুটি গল্প একসাথে গ্রুপে পোস্ট করা যাবে না।একটা শেষ করে অপরটা দিতে হবে এটা পর্বধারী গল্পের জন্য।ছোট গল্পের ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য নয়। ★লেখা পোস্ট করার আগে ভালো ভাবে চেক করে নিবেন, অধিক ভুলসমৃদ্ধ গল্প এপ্রুভ হবেনা +মাত্রাতিরিক্ত ইমুজি যুক্ত পোস্ট এলাউ না। ★ গল্পে লেখকের নামের জায়গায় সখিনার আব্বু, জরিনার আম্মু, ডেভিল বয়, কচু বয় এধরনের টাইটেল নাম এলাউ না, এরকম পোস্ট দেখলেই রিজেক্ট করা হবে।১৮+ কন্টেন্ট এলাউ না। ★গল্প পোস্ট করার পর টাইম লাইনে ইনভাইট করা যাবে না । আপনার গল্পের মান ভালো থাকলে পাঠক আপনা -আপনিই চলে যাবে। আর নিয়ম বিরুদ্ধ দেখলে বিনা নোটিশেই ব্যান করা হবে। একটা লেখা পোস্ট করার পর ইডিট করে অন্য লেখা দিলে ও ব্যান করা হবে। ★গ্রুপে কোন ভিডিও,ইনকাম পোস্ট বা ধর্মবিরোধী কোন পোস্ট করলে তাকে সরাসরি ব্যান করা হবে। . পাঠক_পাঠিকাদের জন্য... . ★একজন লেখক /লেখিকা অনেক পরিশ্রম করে মেধা খাটিয়ে কিছু ছন্দকে গল্প আর কবিতার আকার দিয়ে থাকে। আপনাদের কর্তব্য লেখক লেখিকাদের উৎসাহ প্রদান করে তাদের পাশে থাকা। ★কারো লেখা ভালো না লাগলে তাদের কে ব্যাক্তিগত ভাবে অপমান না করে যুক্তিযুক্ত কমেন্ট করে ভুলটা ধরিয়ে দিবেন নয়তো এড়িয়ে চলবেন। . পরিশেষে লেখক /লেখিকা /পাঠক/পাঠিকা উভয়েই উভয়কে সম্মান দিয়ে চলবেন। কমেন্ট এ কেউ বাজে ব্যবহার করলে সেই কমেন্ট এ রিপোর্ট করে দিবেন আমরা যথা -সাধ্য চেষ্টা করব সমাধান করার। ★ গ্রুপের রুলসগুলো ঠিকমতো মেনে না চললে তাদের বিনা সতর্কবার্তা ছাড়া ব্যান করা হবে। ★ আমাদের গ্রুপ নিয়ে কোনো প্রকার অভিযোগ বা মন্তব্য থাকলে, বা গল্প এপ্রুভ নিয়ে কোন প্রব্লেম হলে ইনবক্সে /কমেন্ট বক্সে অথবা এডমিন প্যানেলের যেকাউকে মেনশন দিয়ে জানিয়ে দিবেন আমরা যথা- সাধ্য সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদান্তে…… এডমিন প্যানেল , ★আনন্দময় হোক আপনার প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা মুহুর্ত। হ্যাপি রিডিং ★
5 comments
Tibro I'm done with the design of your YouTube profile check it out.
Where can i get this .can you tell me.or send me in my eamil i gave you .please tell me ok.
Tibro I'm done with the design of your YouTube profile picture
Thank you so much dear.please send me in my email address (mdtibro022@gmail.com)
I must follow your rules while writing the story