অনুপ্রেরণামূলক উক্তিঃ
**০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”** – হযরত আলী (রা) **০২. “সত্য কথা বলে শয়তানকে অপমান করো”** – প্রাচীন ইংলিশ প্রবাদ **০৩. “ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”** – ক্লাইভ জেমস **০৪. “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”** – নেলসন ম্যান্ডেলা **০৫. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”** – কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন) **০৬. “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”** – নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক) **০৭. “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”** – ওয়াল্ট ডিজনি **০৮. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”** – আর্নেস্ট হেমিংওয়ে
No comments yet