অব্যক্ত পংক্তিমালা
ভীষণ চমকে উঠেছিলাম তোমাকে প্রথম দেখে। বুকের ভেতর পাড় ভাঙার শব্দ, তুমি কি আমার চেনা কেউ। স্মৃতির দরজায় কড়া নেড়ে, তন্ন তন্ন করে চারপাশ, কোথাও তোমার পেলাম না সন্ধান। অথচ আমি নিশ্চিত জানি আমাদের পরিচয় সুদীর্ঘকালের। তারপর তোমাকে জানতে গিয়েই আমি হারালাম আমার আপন ঠিকানা। এ কোন সর্বনাশা খেলা সুজন তোমার ? নিজ ঠিকানা তো জানালেই না আমাকেও করে দিলে ঠিকানাবিহীন।।।
3 comments
কবিতাটা খুবই সুন্দর হয়েচে। নামটাও যথার্থ হয়েছে। অনেক ভালো লিখতে পারেন। এরকম ভাবে রিডক্যাশের সাথে কাজ করলে আশাকরি খুব ভালো একজন লেখক হইতে পারবেন। ধন্যবাদ।
অনেক সুন্দর লিখেছেন।আমি নতুন।আপনার মত পারবকিনা জানিনা
ইনশাআল্লাহ পারবেন। চেস্টা করুন।