read.cash Log in
@Silmun

অন্য রকম গল্প

তোমার আর আামার গল্পটা অন্য রকম একটা গল্প। দূরত্ব তো ঠিকই আছে কিন্তু ভালোবাসাটাও অফুরন্ত। আসলেই আমাদের ভালোবাসা টা ফুরানোর নয়। যত দিন বাড়বে আমাদের ভালোবাসা টা একে অপরের জন্য বাড়তেই থাকবে, কমবে না এটা আমার বিশ্বাস। সত্যি অনেকটা জায়গা জুড়ে আছো তুমি। অনেকটা বললে ভুল হবে, পুরোটা জায়গা জুড়ে আছো তুমি আমার। জানো, তোমার সাথে কাটানো প্রতিটা মূহুর্ত আমার কাছে কতোটা special. হয়তো জানো না। কিন্তু বিশ্বাস করো সত্যি তুমি আমার কাছে অনেক special একটা উপহার যেটা আল্লাহ পাক আমাকে না চাইতেই দিয়েছে। এজন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে এতো সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য। তোমার সাথে কাটানো প্রতিটা সময় মনে হয় যেন বাঁধাই করে রাখি স্মৃতির খাঁচায়। তুমি কি জানো, তোমার সাথে যখন কথা বলি তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। তোমার আর আামার জুড়ি টা দেখলে মনে হয়, একি ডোরে বাঁধা দুটি প্রাণ।হুম ঠিকই তো, দুইটি দেহ কিন্তু প্রাণ টা একটাই, এতোটাই মিল আমাদের মাঝে। তুমি কি জানো, তোমার কোন জিনিস টা আমার খুব খুব খুব ভালো লাগে। হ্যা জানো কারণ আমি বলেছি তোমাকে, যে তোমার চোখ দুইটা আমার অনেক পছন্দের। তোমার চোখ দুটোই কি যে মায়া আছে সেটা আমার জানা নাই, তোমার ও জানা নাই। তোমার হাত দুটোও ভালো লাগে যখন হাত ভরে মেহেদী আর চুরি পরো। আর কি ভালো লাগে জানো, তোমার গানের সুর। সত্যি তোমার কন্ঠে যে কি জাদু আছে সেটাই বুঝি না। সত্যি কথা কি জানো? জানো না। আসলে সত্যিটা হচ্ছে তোমার প্রতিটা জিনিসই আমার ভালো লাগে। আমি নিজেও বুঝে পাইনা, তুমি কি করে এতটা আপন হয়ে গেছো আমার, যার কারনে তোমাকে ছাড়া একটা মূহুর্তও ভালো লাগে না। জানো, তোমার সাথে কথা না বললে আমার দম টা বন্ধ হয়ে আসে। এটা সত্য যে, আমাদের মাঝে মান অভিমান রাগ সবই আছে, আমি রাগ টা একটু বেশিই করি কিন্তু জানো কষ্টটাও বেশি হয় আমার। সে যাই হোক, ভালোবাসার সম্পর্কে রাগ অভিমান থাকবেই কিন্তু সত্যিটা এটাই যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। তাই ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। সারাজীবন এরকম রাগ অভিমান আর অনেক ভালোবাসার মাঝে কাটিয়ে দিতে চাই। থাকবে তো আমার পাশে সারাটি জীবন?? আমার বিশ্বাস তুমি থাকবে পাশে ইন-শাহ্-আল্লাহ। তোমাকে নিয়ে যতই লিখা হোক না কেন, মনে হয় কম পড়ে যায় লিখার ভাষা। আসলেই তাই তোমাকে নিয়ে লিখার শেষ নাই। কারণ, তুমি আমার জীবনের এমনই একজন যার কথা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক অনেক মিস করি তোমাকে প্রতিটা সময়। সত্যি তুমি আমার অন্য রকম গল্প A. J. নাম টা না হয় সংক্ষিপ্তই থাক বুঝে নিও তুমি।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.