read.cash Log in
@Saif6878

অন্য মেয়েকে বিয়ে করায় প্রাক্তন প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপ তরুণীর

অন্য মেয়েকে বিয়ে করায় প্রাক্তন প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার পেড্ডা কোট্টালা গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু শেষ মুহূর্তে তাদের বিয়ে ভেঙে যায়। পরে অন্যত্র বিয়ে করে ওই যুবক। তা মেনে নিতে না পেরে ওই তরুণী অ্যাসিড হামলা চালান বলে দাবি ছেলেটির পরিবারের। পুলিশ জানিয়েছে, অ্যাসিড হামলার শিকার ওই যুবকের নাম নগেন্দ্রে। একটি মুদিখানার দোকানে কাজ করেন তিনি। অভিযুক্ত সুপ্রিয়ার সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক ছিলো তার। দু’জনে বিয়ে করবেন বলেও ঠিক করেন। কিন্তু তাদের প্রণয়ে বাধা হয়ে দাঁড়ায় জাতপাতের ভেদাভেদ। নগেন্দ্র ও সুপ্রিয়ার পরিবার বিয়েতে রাজি ছিলো না। তাই শেষমেশ বিয়ে ভেঙে যায় এবং গত মাসে লক্ষ্মী নামের অন্য এক তরুণীকে বিয়ে করে সংসার পাতেন নগেন্দ্র, যা একেবারেই মেনে নিতে পারেননি সুপ্রিয়া। পুলিশ আরও জানায়, আর এ জন্যই নগেন্দ্রকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন সুপ্রিয়া। হামলার প্রায় সঙ্গে সঙ্গেই ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোকজন। হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে, পুলিশকে নগেন্দ্র জানিয়েছেন সুপ্রিয়ার সঙ্গে কথা বলেই অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি সম্পর্কে ইতি টানার জন্য সুপ্রিয়া তার কাছ থেকে টাকাও নেন বলে দাবি করেছেন নগেন্দ্রে। তার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। সুপ্রিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.