মালাই চা
★যা যা লাগবে: ১. দুধ- ৩ কাপ ২. চা পাতা- ৪ টেবিল চামচ কিংবা ৪টা টি ব্যাগ ৩. ডিমের কুসুম- ১টি কুসুমের অর্ধেক ৪. চিনি- স্বাদমত ৫. জাফরানের দানা- এক চিমটি (ঐচ্ছিক) ৬. এলাচ- ১ টি (ঐচ্ছিক) ৭. দুধের সর বা মালাই- ইচ্ছামত
জাফরান দানা আর এলাচ ঐচ্ছিক হলেও কখনো ব্যবহার করে দেখবেন। অন্যরকম একটি স্বাদ পাওয়া যায়। যারা ডিমের কুসুম দিতে চান না বা পছন্দ করেন না, তারা খুব ভালো কোনো বাটার বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বিস্কুট একদম টাটকা হতে হবে। ★যেভাবে করতে হবে: ১. প্রথমে দুধের মাঝে ডিমের কুসুম বা বিস্কুটের গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। ২. তারপর চুলায় বসিয়ে ঘন করতে দিতে হবে। ৩. দুধ যেন উথলে না উঠে, বা উপচে না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ৪. দুধ ঘন হয়ে এলে এলাচ দানা দিয়ে দিয়ে দিবেন, জাফরান দানা দিতে চাইলে সেটাও ছড়িয়ে দিবেন। ৫. এবার চা পাতা দিয়ে জ্বাল হতে দিন। জাফরান দানার জন্য সুন্দর একটা কমলা- বাদামী রঙ আসবে। জাফরান না দিলেও সমস্যা নেই, চা পাতাটি ভালো মানের হলেও সুন্দর রঙ আপনা থেকেই আসবে।
অনেকেই ভাবেন যে চা কাপে ঢালার পর মালাই ছড়িয়ে দেয়া উচিত। এটা একেবারে ভুল ধারনা। চা কাপে ঢালার আগেই প্রতিটি কাপে অল্প অল্প করে মালাই দিয়ে দিতে হবে। ৬. এবার চা প্রতিটি কাপে ঢালুন। তবে একবারে ঝপাস করে অনেকখানি ঢালবেন না।
চায়ের কাপে ফেনা তুলবার পদ্ধতি নির্ভর করবে চা ঢালার কৌশলের উপরে। ছাঁকনিটা একটু ওপরে ধরুন, তারপর সরু ধারায় চা কাপে ঢালুন।
সুতরাং, ভুলে যান বাইরের চায়ের কথা। বাড়িতে নিজেই বানিয়ে ফেলুন খুব সহজে। আর কেমন হলো, সেটা জানাতে একদম ভুলবেন না যেন! ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, যদি আমার দেয়া রেসেপিটি আপনার ভালো লেগে থাকে।
18 comments
মালাই চা পান করতে আমার খুব ভালো লাগে। এটি বেশ মজাদার একটি পানীয়। ধন্যবাদ আপনাকে এইটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ রেসেপিটি পড়ার জন্য। এটি খুব সুস্বাদু একটি পানীয়। আমার খুব পছন্দের। আপনি বাসায় এটি খুব কম সময়ে তৈরি করতে পারেন।
আহা!!! খুব পছন্দের একটা খাবার আপু।।।কত দুর দুরান্ত পর্যন্ত যে গিয়েছি শুধু এই চা খাওয়ার জন্য।।
আমিও মালাই চা খুব পছন্দ করি। শুধু মালাই চা না আমি সব ধরনের চা খেতে খুব পছন্দ করি। চা ছাড়া আমার দিনই শুরু হয় না।
কোনো কিছুর প্রতিই বেশি এ্যাডিকটেড না আমি।।
আমি চায়ের প্রতি অনেক বেশি মাত্রায় অ্যাডিকটেড।
মালাই চা খেতে আমি খুব পছন্দ করি। আপু তোমার ছবিতে চা গুলা দেখে লোভ সামলাতে পারতেছি না।
আমিও খুব পছন্দ করি মালাই চা খেতে। তাই আজ এই অসাধারণ রেসেপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের এটি।
Waahh coffee😍 coffee is part of my daily life and it completes my day. Sadly because of such illness i cant drink coffee anymore :< but i drink a little sometimes, i just love it and miss drinking it everyday
Dear, it's not coffee. It's tea. It's called "Malai Tea" in our country. It's look like coffee but actually not coffee. You can made it home, just follow the recipe.
Ohh o thought it's a coffee sorry i can't understand the texts😅
It's ok dear. No problem. 😌
মালাই চা আমার খুব ভালো লাগে।চা আমার কাছে একটি লোভনীয় যা না খেলে হই না
আমারও চা খুব পছন্দের একটি পানীয়। চা ছাড়া আমার দিন যেন শুরুই হতে চায় না। আর মালাই চা খুব সুস্বাদু একটি খাবার পানীয়।
This is a preferable recipe.I like "Malai Cha". Hope everyone like it.
Thanks dear. I also hope that everyone likes this recipe. Also thanks for response in this article.
আপু আপনার চা দেখে লোভ সামলাতে পারছিনা। আমার খুব প্রিয় একটা খাবার মালাই চা।
মালাই চা আমারও খুব পছন্দের। তাই ভাবলাম এই সহজ এবং দারুন রেসেপিটি আপনাদের সাথে শেয়ার করা উচিত। বাসায় বানাবেন এটি। আশা করি ভালো লাগবে খেতে।