মটর পোলাও
উপকরনঃ ১. মটরশুঁটি- ১১/২ কাপ। ২. পোলাও-এর চাল- ৪ কাপ। ৩.ঘি- ১/২ কাপ। ৪. দারুচিনি- ২ টুকরা (২ সে.মি.)। ৫. এলাচ- ৪ টি। ৬. আদা বাটা- ১ চা চামচ। ৭. লবন- পরিমানমতো। ৮. পানি- ৭ কাপ (ফুটানো)। ৯. দই (ইচ্ছা)- ১/৪ কাপ।
প্রস্তুত প্রণালিঃ ১। ঘিয়ে আদা, দারচিনি ও এলাচ দিয়ে নেড়ে ফুটানো পানি দিতে হবে।
২।পানি ফুটে উঠলে চাল ও লবন দিয়ে নাড়তে হবে। ফুটে উঠলে মটরশুঁটি ও দই (মটরশুঁটি খুব কচি হলে ১০ মিনিট পরে দিবেন)দিতে হবে। নেড়ে ঢাকনা দিবেন।
৩।মৃদু আঁচে ২০-২২ মিনিট ফুঁটাতে হবে ঢাকনা না খুলে। চুলা থেকে নামিয়ে রাখতে হবে। ১৫-২০ মিনিটের আগে ঢাকনা খুলবেন না। ধন্যবাদ সবাইকে। 💗
4 comments
ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এটি পড়ার জন্য।😍
দেখেতো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে।ধন্যবাদ রেসিপিটা দেওয়ার জন্য।
খুব সুস্বাদু একটা রেসিপি এটা খেতে আমার খুব ভালো লাগে। তবে এটা আমার নিজের হাতে তৈরি করার অভিজ্ঞতা এখনো হয়নি। আমি খুব শীঘ্রই বাসায় তৈরি করার চেষ্টা করব।