বন্ধু?
তোমার সব কিছু আমার কাছে ঠিক ততক্ষনই মুগ্ধকর ছিলো যতক্ষণ তোমার সাথে আমার বন্ধুত্ব ছিলো! এর পর তোমায় আমি ভালবাসি। এর পর তুমি হয়ে উঠো মনমুগ্ধকর। তোমার সাধারণ কথা কে আমি ইশারা ধরে নেই! সাধারন তাকানো কে আমি অসাধারণ ধরে নিতে শুরু করি। তুমি আমার কাছে হয়ে উঠতে থাকো আমার শেষ চাওয়া! কখনো ভাবার একবারও কি চেষ্টা করেছি তুমি কেমন ভাবে নিচ্ছো আমায়? নাহ। তুমি আমাকে ঠিক আগের মতই বন্ধু মনে করছো। কেন? আমি কি বন্ধুর থেকে বেশি হতেই পারি নাহ? ভেতরে চলে আসে দাম্ভিক্য! ভাবতে থাকি তোমায় আমার নেশায় মাতাল আমি করবই। ভালোবাসার মানুষ থেকে তোমার যা পাওয়ার ইচ্ছা তো সবই করলাম। তাহলেও কেনো তোমার মন ছুটছে না আমার পিছু? খেয়াল করে দেখলাম বন্ধুর কাছ থেকে এগুলে পেয়ে এখন তোমার ভালবাসার মানুষের জন্য নতুন চাওয়া পাওনা তৈরি হয়েছে! তোমায় ঘৃণা করছি! এছাড়া আমার মত নিচু মানুষ আর কি বা করতে পারে? তুমি এখন আমার কাছে রাজ্যের দোষী। ইচ্ছে করছে সব দোষ চাপিয়ে দেই তোমার ঘারে। তুমিও বুঝাতে আমাকে কমতি রাখোনি যে তুমি আমাকে বন্ধু ই ভাবো এর থেকে বেশি কিছু নাহ! কিছুদিন ধরে তুমি অবাক হচ্ছো আমার ব্যাবহার দেখে! কষ্টো ও পাচ্ছো। তোমার কষ্ট পাওয়া দেখে আবার ভুল ইশারা ধরে ভাবলাম এবার প্রেমে তুমি পরেছো। নাহ তুমি আমাকে তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বন্ধু মনে করছো তাই তুমি কষ্টো পাচ্ছো আর আমি এগুলো কি ভাবছি? এটা কি আমার ভালোবাসা? নাকি শুধুই তোমাকে জেতার একটা নেশা? এখন তুমি আর আগের মত মুগ্ধকর কিংবা মনমুগ্ধকর কোনোটাই নেই! নেই আমাদের বন্ধুত্বও। যেই আমি বন্ধু হয়ে তোমায় অন্য কারো সাথে কলে পেয়ে রেগে যেতাম আজ তোমার একটা TEXT এর আশায় থাকি। তুমি না মুগ্ধকরই ভালো ছিলে। একটা সুন্দর ফুল গাছে থাকা অবস্থায় আমাদের অনেক ভালো লাগে এবং আমরা চাই এটা স্পর্শ করতে। নিজের করতে। ছিড়ে ফেলি। হাতে নেই। খুব বেশি খুশি? কিছুক্ষন পরই ফুল টা শুকিয়ে যেতে শুরু করবে, এর পর? ফেলেই তো দিবে! ফেল দিলে কেন ছিড়তে গেলাম? বন্ধুত্ব ভালবাসায় নিতে গিয়ে বন্ধুও হারালাম। দরকার ছিল কি? তবু্ও বলবো তুমিই দোষী, ভালো বাসার জন্য এত খারাপ মানুষও আমি নাহ।
1 comment
If you convert from friendship to love then love is all that friendship has to lose