তোমাকে নিয়েছি আমি তুমিও আমাকে অন্তহীন মধ্যরাতে নয় নয় চন্দ্রের উদ্যানে কোনো আমরা নিয়েছি আমাদের এক অপরাহ্ণে ঈষৎ আলোয় । তোমার নোনতা স্বাদ আমার জিহ্বায় আমার তৃষ্ণা কাঁপে তোমার অধরে আমরা দুজন এমন অচেনা স্মৃতিভ্রষ্ট মানুষের মতো আমাকে চেনো না তুমি আমিও তোমাকে ।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
2 comments
খুব সুন্দর লিখেছেন আপনি, প্রতিটা কথা যেন হৃদয়ের গভীরে গিয়ে লেগেছে।
খুব সুন্দর লিখেছেন