read.cash Log in
@Ostina1 more from that month

কিছু উক্তি,জীবনের জন‍্য

যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল। কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য চেষ্টা। টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত। পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না।   সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয়। আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে। বিলাসিতা করার মধ্যেও সীমাব্ধতা থাকা উচিত হ   ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়।   প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। একজন সৎব্যাক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন। অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে। একটি মহৎ হৃদয় যার আছে, তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সংগী। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে হ অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই।  কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক। প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই। একজন সৎবন্ধু যার নাই তার জীবন দুঃসহ। সময় তাদের জন্য অনেক্ষন অপেক্ষ করে যারা তার সদ্ব্যবহার করতে জানে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপড় দন্ডায়মান।   জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.