read.cash Log in
@Nusaiba01.

হেমলতা তুমি

কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে, কিছু কথা বাতাসে উড়ছে, কিছু কথা আটকে আছে পাথরের তলে, কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে, পুড়তে-পড়তে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা। হেমলতা, তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনও পারিনি, তাই বলে ছাড়িনি আজও হাল। বাতাসে আগুনে জলে উদয়াস্ত আজও মায়াজাল টেনে যাচ্ছি, জোড়-মেলানো কথা যদি পাই, তোমাকেই দেব। হেমলতা, এক্ষুনি ভেঙে না তুমি ঘর। ধৈর্য ধরো, ভিক্ষা দাও আর মাত্র কয়েকটি বছর। ======

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.