read.cash Log in
@Nusaiba01.

ফেসবুক রিলেশন

আমরা অনেকে বলি ফেইসবুকে রিলেশন করে বিয়ে করার স্বপ্ন দেখা আর কলা গাছে আম ধরবে একই কথা। আসলেই কি কথাটা ঠিক?? একটা সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস। বিশ্বাস যতদিন থাকবে ভালোবাসাও ঠিক ততোদিন থাকবে। এমন অনেক সম্পর্ক আছে যেখানে প্রতিদিন দেখা হয় তারপরও সম্পর্ক গুলো শেষ অব্ধি টিকে নাহ! আবার ফেইসবুক থেকে শুরু হওয়া সম্পর্কগুলোর ও হ্যাপি এন্ডিং হয়েছে! সম্পর্ক গুলো হোক না ফেইসবুক,,টুইটার কিংবা ভাইবারে! যদি সম্মান, শ্রদ্ধাবোধ আর বিশ্বাস থাকে কখনো সেই সম্পর্কগুলো শেষ হবে না। ফেইসবুক তো শুধু একটা মাধ্যম। ফেইসবুক কখনো আপনার সম্পর্কটা ঠিক রাখবে না। যদি আপনি তার মূল্য না দেন। সম্পর্কগুলো যেখানেই হোক না কেনো বিশ্বাস আর ভালোবাসা থাকলে সেই সম্পর্কটা কখনো শেষ করা সম্ভব হবে না!

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.