read.cash Log in
@Nusaiba01.

"স্ত্রীকে ভালোবাসুন"

অাপনার স্ত্রীকে মারধর করবেন না, কারন সে কিন্তু অসহায়, তার সব অাপনজনকে ছেড়ে অাপনার কাছে এসেছে একটু ভালোবাসা পাবার অাশায় অার কিছুই নয়, ভাত কাপড় কিন্তু তার বাবা মা দিতে পারতো। অাপনার স্ত্রী কতো কষ্ট করে অাপনার সন্তানকে লালন পালন করে, অাপনার সংসারে চাকরানীর মতো সারাদিন খাটছে, অাপনার অসুখ হলে অাপনার সেবা-যত্ন করে অাপনাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, সে মানুষটাকে কেন মারধর করবেন? আপনার এইসব আচরণে আপনার ছেলে মেয়েরা ভয় পায়, আতংকে থাকে। স্ত্রী আপনার জীবনেরই একটি অংশ যাকে রাণীর মত মর্যাদা দেওয়া উচিৎ। . মহানবী (সাঃ) নারীদের বিষয়ে উপদেশ দিয়েছেনঃ . তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। (বুখারী ৩৩৩১, ও মুসলিম ৪৭) . • তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। (তিরমিজি ১১৬২)

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.