চকলেট পাউডার সুগার কুকিজ
উপকরণ : বাটার বা মাখন 1/2 কাপ (গলানো) পাউডার সুগার বা গুড়া চিনি 1 কাপ ডিম একটা কোকো পাউডার এক কাপ এর মত কুকিং অয়েল দেড় কাপ লবণ পরিমাণমতো ভেনিলা এসেন্স দেড় চামচ বেকিং পাউডার দেড় কাপ ময়দা 2 কাপ পাউডার সুগার দেড় কাপ (আলাদা করে ) প্রণালী : বড় একটা বলে বাটার ও পাউডার সুগার ভালো করে মিশিয়ে,ডিম মেশাতে হবে। ভালো করে মেশান হয়ে গেলে ওয়েল দিয়ে আবার মেশাতে হবে। কোকো পাউডার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার ময়দা বেকিং পাউডার লবণ একসাথে অল্প অল্প করে মিশিয়ে ডো তৈরি করতে হবে। ডো হয়ে গেলে একটা ডিসে /ছড়ানো প্লেটে বাটার ব্রাশ করতে হবে। ডো দিয়ে ছোট ছোট বল পরে আলাদা করে রাখা পাউডার সুগারে বল গুলা আলতো ভাবে গরিয়ে প্লেটে রাখব। এবার মাইক্রোওভেনে 2-3 মিনিট ব্যাক করব। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে,চায়ের সাথে পরিবেশন করতে হবে মজাদার কুকিজ।
1 comment
অসাধারণ একটি ভালো রেসিপি দিলেন। কুকিজ আমার প্রিয় খাবার।নতুন নতুন রেসিপি নতুন নতুন খাবার