মসুর ডাল ভর্তা
উপকরণ : মসুর ডাল 200 গ্রাম পেঁয়াজ কুচি 2 চামচ ধনেপাতা কুচি 1 চামচ কাঁচামরিচ 1 চামচ সরিষার তেল 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী পানি পরিমাণ মত যেভাবে বানাতে হবে : প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন। একটি পাত্রে সরিষার তেল ও লবণ দিয়ে একত্রে ধনেপাতা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি ভালো করে চটকে নিয়ে সেদ্ধ করা ডাল তাতে দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা করে নিন।
1 comment
ডাল ভর্তা আমার কাছে খুব প্রিয় একটি খাবার। আর সেটা হতে হবে শুকনো মরিচের তৈরি ডাল ভর্তা । আশা রাখা আপনার এই পোস্ট দেখে অনেকের উপকার হবে।