আলু ভর্তা
উপকরণ : আলু মাঝারি সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি করে কাটা 1 টি কাঁচা মরিচ 2 টি সরিষার তেল সামান্য লবণ পরিমাণ মত ধনিয়াপাতা কুচি পরিমাণমতো প্রণালী : প্রথমে আলু গুলোকে সিদ্ধ করে নিতে হবে। মরিচ,পেঁয়াজ,ধনিয়া পাতা কুচি ও লবণ একসাথে কচলিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট।এতে পেঁয়াজ গুলো একটু নরম হবে খেতে মজা হবে। তারপর এর সাথে আলু ও সরিষার তেল মেখে নিলেই হয়ে যাবে সুস্বাদু আলু ভর্তা।
2 comments
ওয়াও!বাঙালি মানেই কিন্তু আলু।সবকিছুতেই আমাদের আলু চাই ই চাই।সকালবেলা খিচুরির সাথে আলু ভর্তা ছারা তো আমাদের চলেই না।
আলু এমন একটি জিনিস যা প্রত্যেক খাবের সাথেই রান্না করা যায়৷ আর আলু ভর্তা অনেকেই পছন্দ করে৷