read.cash Log in
N@Nondini more from that month

ফুলকপি ভর্তা

উপকরণ :- ফুলকপি মাঝারি সাইজের 1 টি তেল 2 চামচ পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি করা পাঁচ-ছয়টি আদা কুচি করা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি ধনেপাতা কুচি 1 চামচ টক ঝাল আমের আচার তেল সহ 2 টুকরা গোলমরিচ গুঁড়া 1 চামচ লবণ পরিমাণমতো যেভাবে বানাতে হবে : একটা ফুলকপি ছোট ছোট টুকরা করে লবণ পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিন।এবার একটা পেনে তেল দিয়ে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি গুলো হাল্কা লাল করে ভেজে নিন। এবার এই তেলে পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি ব্রাউন করে ভেজে নিন। এখন ফুলকপির সাথে ভাজা পেঁয়াজ,কাঁচা মরিচ কুচি, আদা কুচি,ধনেপাতা কুচি তেলসহ আমের আচার লবণ দিয়ে হাতে কচলিয়ে ভালো করে পড়তে মেখে নিন। এবার উপরে ফুল গুলো ছিটিয়ে পরিবেশন করুন।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.