খোসাসহ আমের আচার
উপকরণ : আম 15 টি,সরষে বাটা তিন চামচ, পাঁচফোড়ন গুঁড়া এক চামচ, সিরকা আধা কাপ,হলুদ গুঁড়া 1 চামচ,মরিচ গুঁড়া 1 চামচ,লবণ পরিমাণ মতো ,চিনি 1 কাপ, তেজপাতা 3 টি, শুকনা মরিচ 5 টি,সরষের তেল 1 কাপ। যেভাবে তৈরি করবেন :আমি খোসাসহ টুকরো করে হলুদ ও লবণ মাখিয়ে 5-6 ঘন্টা রোদে দেন।এবার হলুদ, মরিচ,সরষে,পাঁচফোরন ও সিরকা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবার রোদে দিন।শুকিয়ে এলে সিরকা,চিনি, তেজপাতা ও শুকনা মরিচ বোতলে ঢুকিয়ে আবার রোদে দিন।তেল ভালোভাবে গরম করে ঠান্ডা হলে আচারের বোতলে ঢেলে কয়েক সপ্তাহ রোদে দিন। #তৈরি হয়ে গেল খোসাসহ আমের আচার।
13 comments
আমি ও বানাইছি এবার খোসা সহ আমের আচার। খেতে খুব ভালো।
আমার খুব পছন্দ আমের আচার,তবে খোসা সহ কখনো খাই নাই।তবে খেয়ে দেখতে হবে কেমন!আশা করি খেতে ভালোই মজা।
nice your information and help me,I am very excited , nice your post, thank you
Wow very nice recipe. I loved it. Mango is my favorite fruit and also it's a seasonal fruits. Now this is the time of mango season, we can make this recipe any time. Thanks for sharing your recipe with us.
Nice recipe. Thank you so much for your nice recipe I think everyone try this at home. Now mango season is running out. So mango is available now and anyone can make this.
আমি বাসায় প্রায় চারমাস ধরে, আগে তো হলে থাকতাম। ইদানীং বাসায় মা এই আমের আচার এতো বানাই ঘরে, আমার রীতিমতো অভ্যাস হয়ে গেছে,এতো ভালো লাগে।
খোসাসহ আমের আচার খেতে খুবই ভালো লাগে। আমি এটাকে খুবই পছন্দ করি।ধন্যবাদ লেখককে আপনার এত সুন্দর সুন্দর বিষয় আমাদের মাঝে আনেন।
আমের আচার বাঙ্গালীর একটি ঐতিহ্যবাহী খাবার, আমের আচার বাঙ্গালীর ঐতিহ্য বহন করে, আপনার পোস্টটা ধন্যবাদ
আচারের নাম শুনলেই আমার মুখে জল এসে যায়। আচার আমি খুব ভালোবাসি। আচার খেতে খুব মজা লাগে। আম,বরুই,আমড়া,জলপাই সবকিছুর আচার-ই খাই।
আমের আচার আমার খুব ভালোলাগে । আচার কার না ভালো লাগে। আপনার আমের আচার রেসিপি দেখে জল চলে আসলে মুখে। ধন্যবাদ আপনাকে সুন্দর আচার রেসিপি দেওয়া জন্য।
আমের আচার সাসতের জন্য অনেক উপকারী।এটি খেতে খুব সুস্বাদু।
ও আপু আমি আপনার দিনে দিনে ফ্যানে যাচ্ছি আপনি এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। কিন্তু আমার তো সন্দেহ হয় আসলে আপনি কি রান্না করেন নাকি মনগড়া কাহিনী।
আম সবাই পছন্দ করে ৷ আর আমের তৈরি আচার তো খুবই মজাদার খাবার৷আমের আচার সবাই পছন্দ করে৷