কাঁকরোলের ভর্তা উপকরণ : কাকরোল চার-পাঁচটি মাঝারি মাপের পেঁয়াজ একটি রসুন 2 কোয়া কাঁচা মরিচ 7-8 টি লবণ স্বাদমতো সরিষার তেল 1 চামচ ধনেপাতা 2 চামচ গোলমরিচ গুঁড়া 1 চিমটি যেভাবে বানাতে হবে :-
প্রথমে 4 -5 টি কাঁকরোলের উপরের অংশ হালকা ধুয়ে হালকা করে ছিলে নিন।এরপর টুকরা করে কেটে সিদ্ধ করে নিন। পেঁয়াজ রসুন ধনেপাতা ও কাঁচামরিচ কুচি করে লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। কাঁকরোল সিদ্ধ হয়ে আসলে তা ভালোভাবে মেখে নিন।এবার কাকরোল এর সঙ্গে মাখানো উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে হালকা গোলমরিচ ছিটিয়ে দিন। এবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁকরোলের ভর্তা।
2 comments
সব রকমের ভর্তাই অনেক মজার হয়। কাকরোল ভর্তাও একটি মজার খাবার। আশা করি আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।
আনকমন ভর্তা।আশা করি খেতে ভালো লাগবে।