জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।
সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান। তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না।যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।
3 comments
অন্য কে নিয়ে সমালোচনা করলে।এমনে এমনে সাফল্যের আসবে না।আমরা যদি অন্যের খারাপ সমালোচনাটা ধরে নিতে পারিএবং অন্যের মাঝে খারাপ ব্যবহার খারাপ খারাপ দিকটা কে নিয়ে আলোচনা করি।তাহলে নিজের ভুল গুলো সমাধান করে নিজের সফলতা বৃদ্ধি পাবে।
ধন্যবাদ ভাই, আপনার কথা গুলো শুনে খুবই ভালো লাগলো। কারন আপনার কথার সাথে আমার অনেক মিল রয়েছে। আমিও যা যা করতে চাই সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে চেষ্টা করি। এতে সফল হওয়ার চেষ্টা সাথে সাথে দক্ষ হওয়ার চেষ্টা করি। তাই আমার সাফল্য এমনিই আসে।
সহমত, আত্নবিশ্বাস আর জেদ জীবনকে সফলতার উচ্চ আসনে নিয়ে বসায়,জীবনে চলার পথে অনেক বাঁধা অতিক্রম করতে হয়,অনেক সমালোচনা পড়তে হয়,যতো বিপদ যতো কষ্ট- হোক আত্নবিশ্বাস থাকলে কেউ আটকায় রাখতে পারবেনা। আর নিজ লক্ষে পৌঁছানোেে জন্য কঠোর প্ররিশ্রম ও জেদ থাকাটা খুবই দরকার। হেরে গিয়ে পিঁছু হটলে সফল হওয়া যাবেনা,বরং হেরেও জেদ করে বারবার চেষ্টা করার মধ্যে সফলতা অর্জিত হয়।