read.cash Log in
N@Nipa1234

Romance

রোমান্স যায় না মরে স্বামী-স্ত্রী দুজনেরই বয়স হয়েছে । বৃদ্ধা বললেন : -জানো, পঞ্চাশ বছর আগে তুমি আমাকে যেমন করে জড়িয়ে ধরতে , এখন আর তেমন করে জড়িয়ে ধরো না । স্বামী স্ত্রীকে আবেগে জড়িয়ে ধরলেন । স্ত্রী বললেন: - জানো আগে তুমি আমার হাতে হাত রাখতে , এখন আর রাখো না । স্বামী স্ত্রীর হাতটি নিজের হাতে নিলেন । এবার স্ত্রী গদ গদ স্বরে আপন পতিকে বললেন সেই কিশোরী মেয়েটির মতো : -জানো, তুমি আর আগের মতো আমার কানে আলতো করে একটু কামড়ও দাও না? স্বামী এবার উঠে দাঁড়ালেন । স্ত্রী শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন : -কোথায় যাচ্ছ ? স্বামী বললেন : - এক সেকেন্ড , আমি বাথরুম থেকে আমার নকল দাঁত গুলি নিয়ে আসছি ।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.